কলকাতা ও উত্তর ২৪ পরগনায় স্বস্তি! করোনা সক্রিয়ের সংখ্যা নামল ৫০০০-এর নিচে
করোনা সংক্রমণের থেকে সুস্থতা বাড়ছে জেলায় জেলায়। কলকাতার পর উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণের থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি গত ২৪ ঘণ্টায়। করোনা সক্রিয়ের সংখ্যা কমছে।
করোনা সক্রিয়ের সংখ্যা কমছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। করোনা সংক্রমণের থেকে সুস্থতা বাড়ছে প্রতিদিনই। সেইসঙ্গে আরও একটা স্বস্তি কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। সংক্রমিতের সংখ্যা কমছে, সক্রিয় রোনা রোগীর সংখ্যা ৫০০০-এর নিচে নামল দুই জেলায়। সোমবার করোনা বুলেটিনে দুই জেলায় কমল মৃতের সংখ্যাও।

১
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৯৯৩। উত্তর ২৪ পরগনায় ৪৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৪৪৪। করোনা সংক্রমণে এদিন উত্তর ২৪ পরগনা সবার শীর্ষে। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা এদিন ৫০০-র নিচে।
২
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪০১৫৭। এদিন ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৪১৫৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৭০৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন আক্রান্তেরও বেশি ৬৯৪ জন।
৩
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৮৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬৭ জন। মৃত্যু হয়েছে মোট ৭৩৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৮১৪১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯৮৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৪৫ জন।
৪
হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৩৪৪২। এদিন আক্রান্ত হয়েছেন ১০৪ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬৯ জন। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৬ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১৩৪৬। হুগলিতে ১১৫ জন বেড়ে আক্রান্ত ৭৬৫৬ জন।
৫
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ২০৫৭, কোচবিহারে ২৯০৮, দার্জিলিংয়ে ৫০৫৬ জন, কালিম্পংয়ে ৪৭০, জলপাইগুড়ি ৩৫৯১, উত্তর দিনাজপুর ২২৮২, দক্ষিণ দিনাজপুর ৩৭৮৫, মালদহ ৪৯৭৮, মুর্শিদাবাদ ৩৪১২, নদিয়া ৩৮৯১, বীরভূম ২১০১, পুরুলিয়া ১৩৭৫, বাঁকুড়া ২৫৬৭, ঝাড়গ্রাম ২৬২, পশ্চিম মেদিনীপুর ৪৭৩৮, পূর্ব মেদিনীপুর ৬২৭৮, পূর্ব বর্ধমান ২৭৫২, পশ্চিম বর্ধমান ৩৭৪০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।












Click it and Unblock the Notifications