কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ নামল ৫০০-র নিচে, স্বস্তির খবর

করোনা সংক্রমণের থেকে সুস্থতা বাড়ছে জেলায় জেলায়। কলকাতার পর উত্তর ২৪ পরগনাতেও সংক্রমণের থেকে করোনাজয়ীর সংখ্যা বেশি গত ২৪ ঘণ্টায়।

করোনা সংক্রমণের থেকে সুস্থতা তো বাড়ছেই, সেইসঙ্গে আরও একটা স্বস্তির খবর- কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা নামল ৫০০-র নিচে। করোনাজয়ীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেশি শহর ও শহরতলির জেলাগুলিতে। শনিবার করোনা বুলেটিনে দুই জেলায় স্বস্তি দিল মৃতের সংখ্যাও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ নামল ৫০০-র নিচে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০১২। উত্তর ২৪ পরগনায় ৪৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। কলকাতায় করোনা সংক্রমিত এদিন ৪৭০। করোনা সংক্রমণে এদিন উত্তর ২৪ পরগনাকে টপকে শীর্ষে কলকাতা। কিছুদিন যাবৎ কলকাতার তুলনায় ধারাবাহিকভাবে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা বেশি হচ্ছিল।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৯২৮৫। এদিন ৪৭০ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৬১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৯৯২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫০৩২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন আক্রান্তেরও বেশি ৫৬০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২৮০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬৩ জন। মৃত্যু হয়েছে মোট ৭১৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৭১৫১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯৩৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৫৩ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ১৩১৭১। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬৩ জন। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৯৫৮। হুগলিতে ১১৯ জন বেড়ে আক্রান্ত ৭৪১৩ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ১৮৮৮, কোচবিহারে ২৭০০, দার্জিলিংয়ে ৪৮৫০ জন, কালিম্পংয়ে ৪৫৫, জলপাইগুড়ি ৩৩৯৩, উত্তর দিনাজপুর ২২০৬, দক্ষিণ দিনাজপুর ৩৭০৪, মালদহ ৪৮৬৫, মুর্শিদাবাদ ৩২৪২, নদিয়া ৩৫৬৪, বীরভূম ২০১১, পুরুলিয়া ১২৪৮, বাঁকুড়া ২৩৯৪, ঝাড়গ্রাম ২৩৮, পশ্চিম মেদিনীপুর ৪২২৮, পূর্ব মেদিনীপুর ৫৯৫০, পূর্ব বর্ধমান ২৬৩৪, পশ্চিম বর্ধমান ৩৪৯৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+