বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে ধীরে, সুস্থের সংখ্যা ১০০০ ছাড়াল, পরিসংখ্যান একনজরে

বাংলায় ধীরলয়ে হলেও বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। মঙ্গলবার নবান্নের তরফে করোনা বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন।

বাংলায় ধীরলয়ে হলেও বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। মঙ্গলবার নবান্নের তরফে করোনা বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। সংক্রমণের হার গত দিনের তুলনায় ফের একটু বেড়েছে এদিন। এদিন ছাড়া পেয়েছেন ৬৮ জন। মোট হাজারের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ১৩৬ জন্। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২৮২৫। ১৩৬ জন বেড়ে তা হয়েছে ২৯৬১ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৭২ থেকে বেড়ে হয়েছে ১৭৮ জন। এদিন মৃত্যু হয়েছে ছ'জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২৯৬১ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১৬৩৭। । গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬৮ জন। মোট ১০৭৪ জন সুস্থ হলেন করোনা সংক্রমণ থেকে। সুস্থতার রেটও এখন ৩৬.২৭ শতাংশ।

করোনা আক্রান্তের মৃত্যু

করোনা আক্রান্তের মৃত্যু

স্বাস্থ্য দফতরের এই করোনা বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত মোট মৃত ২৫০ জন। তাদের মধ্যে শুধু করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৭৮ জনের। বাকি ৭২ জনের মৃত্যু কো-মর্বিলিটির কারণে।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

নবান্ন সূত্রে জানানো হয়েছে এদিন করোনা টেস্টের পরিমাণ ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোট টেস্ট হয়েছে ১ লক্ষ ২ হাজার ২৮২ জনের। ২৩টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেটও বেড়ে হয়েছে ১১৩৬। এদিন টেস্টিং হয়েছে প্রায় ৮ হাজার ৭১২ জনের। উল্লেখ্য, আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+