বাংলায় করোনা সংক্রমণ ২৫০০ ছাড়াল, বাড়ল মৃতের সংখ্যাও, পরিসংখ্যান একনজরে

বাংলায় করোনা আক্রান্ত-মৃতের সংখ্যা বাড়ল, পরিসংখ্যান একনজরে

বাংলায় এখনও ধীরলয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। শনিবার নবান্নের তরফে করোনা বুলেটিনে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১৫ জন। সংক্রমণের হার গত দিনের তুলনায় ফের একটু বেড়েছে এদিন। এদিন ছাড়া পেয়েছেন ৬৩ জন। রাজ্যে করোনার আবহে সংক্রমণের নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানিয়েছে নবান্ন।

বাংলায় করোনা আক্রান্ত-মৃতের সংখ্যা বাড়ল, পরিসংখ্যান একনজরে

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে ১১৫ জন্। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ২৪৬১। ১১৫ জন বেড়ে তা হয়েছে ২৫৭৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৫৩ থেকে বেড়ে হয়েছে ১৬০ জন। এদিন মৃত্যু হয়েছে সাতজনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২৫৭৬ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১৪৫৯। গতদিন এই সংখ্যা ছিল ১৪০৭। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৬৩ জন। মোট ৮৯২ জন। সুস্থতার রেটও এখন ৩৩ শতাংশের উর্ধ্বে।

করোনা আক্রান্তের মৃত্যু
স্বাস্থ্য দফতরের এই করোনা বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, করোনা আক্রান্ত মোট মৃত ২৩২ জন। তাদের মধ্যে শুধু করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১৬০ জনের। বাকি ৭২ জনের মৃত্যু কো-মর্বিলিটির কারণে।

করোনা টেস্টিং
নবান্ন সূত্রে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৭ হাজার জনের। ২১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেটও বেড়ে হয়েছে ৮০০। এদিন টেস্টিং হয়েছে প্রায় ৮ হাজার। উল্লেখ্য, আক্রান্তের হার কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+