বাংলায় দৈনিক সংক্রমণ কমে ৩৫০০, সুস্থতার হার কমায় লাফিয়ে বাড়ছে সক্রিয়

বাংলায় দৈনিক সংক্রমণ কমে ৩৫০০, সুস্থতার হার কমায় লাফিয়ে বাড়ছে সক্রিয়

বাংলায় হঠাৎই করোনামুক্তের সংখ্যা ও ও সুস্থতার হার কমে গিয়েছে। ফলে করোনার দৈনিক সংক্রমণে রাশ টানা সত্ত্বেও লাফিয়ে বাড়ছে সক্রিয়ের সংখ্যা। দৈনিক সংক্রমণের থেকে করোনামুক্তের সংখ্যা অনেক কম। ফলে সক্রিয়ের সংখ্যা বিগত ছ-দিনে ১৫ হাজার থেকে বেড়ে হয়েছে প্রায় ১৯ হাজার। ৮০-র নিচে নেমেছে মৃতের সংখ্যা।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩৫১৯। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৪ লক্ষ ৬১ হাজার ২৫৭ জন। এদিন ৩৫১৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৯৭৪। এদিন মৃত্যু হয়েছে ৭৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১৮ হাজার ৯৬১ জন। এদিন ১২৭০ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৩৫১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২১৭১ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ২৮ হাজার ৮৮১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৫৫ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার ৮৪। ১২১টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৪৮৩৩৪। এদিন টেস্টিং হয়েছে ৫৪২২৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৬.৪৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ৩০৪৬২৬। এদিন ৩৭৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩১১৫৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮৪ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ২৫২ জন বেড়ে হয়েছে ৯২২৪৪। হাওড়ায় আক্রান্ত ৯০৯৩৭। এদিন আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। হুগলিতে ২৩৬ জন বেড়ে আক্রান্ত ৭৭৯১৬ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+