বাংলার করোনা-পরিসংখ্যানে স্বস্তি! নামছে সক্রিয় সংখ্যা, সুস্থতার হার ৯০ শতাংশের উপরে
বাংলার করোনা-পরিসংখ্যানে স্বস্তি! নামছে সক্রিয় সংখ্যা, সুস্থতার হার ৯০ শতাংশের উপরে
বাংলায় ১৩ লক্ষ পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক সংক্রমণ গত দুদিন ধরে নিম্নমুখী হওয়ায় কমছে সক্রিয়। তবে মৃত্যুমিছিল অব্যাহতই রয়েছে বাংলায়। মঙ্গলবারও ১৫০ জনের উপরে মৃতের সংখ্যা। বিশেষ করে উত্তর ২৪ পরগনা ও কলকাতায় মৃত্যু বেশি। করোনা সক্রিয়ের সংখ্যা কমে ১ লক্ষ ২৬ হাজার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২১৯৩ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১৩ লক্ষ ৩১ হাজার ২৪৯ জন। এদিন ১২১৯৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৪২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫১২০। এদিন মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৩ লক্ষ ৪৩ হাজার ৪৪২ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৯ হাজার ৮০৬ জন। এদিন ৭৩৪৮ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১২১৯৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯৩৯৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১২ লক্ষ ১৮ হাজার ৫১৬ জন। সুস্থতার রেট হয়েছে ৯০.৭০ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ২২ লক্ষ ৩৮ হাজার ৩০১। ১১৫টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৩৫৯৮১। এদিন টেস্টিং হয়েছে ৫৯১৮৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ১০.৯৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৯০৫৫৭। এদিন ১৮৫৭ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৮৬৮০৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৫২৫ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৯৫৭ জন বেড়ে হয়েছে ৮৩৮২৩। হাওড়ায় আক্রান্ত ৮২৫৭৪। এদিন আক্রান্ত হয়েছেন ৭৫৩ জন। হুগলিতে ৫৮৩ জন বেড়ে আক্রান্ত ৭০৭৩৪ জন।












Click it and Unblock the Notifications