পে কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদ, পুলিশ-আন্দোলনকারী ধস্তাধস্তি সল্টলেকে
বৃহস্পতিবার বিকেলে রণক্ষেত্র সল্টলেকের বিকাশ ভবন চত্বর। রাজ্য সরকারিকর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবিতে কো-অর্ডিনেশন কমিটি বিক্ষোভ দেখায়।
বৃহস্পতিবার বিকেলে রণক্ষেত্র সল্টলেকের বিকাশ ভবন চত্বর। রাজ্য সরকারিকর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার দাবিতে কো-অর্ডিনেশন কমিটি বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তিও হয়।

ষষ্ঠ পে কমিশনের সময়সীমা সম্প্রতি বৃদ্ধি করেছে রাজ্য সরকার। তারই প্রতিবাদে পে কমিশনের দফতর অভিযানের কর্মসূচির ছিল বৃহস্পতিবার বিকেলে। কর্মসূচি নিয়েছিল বাম প্রভাবিত কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা থাকলেও ময়ূখ ভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ।
যদিও অপর একটি মিছিল অপর রাস্তা দিয়ে বিকাশ ভবনের কাছে পৌঁছে যায়। পে কমিশনের পদস্থ কর্তাদের সঙ্গে কথা বলতে দেওয়ার দাবি তোলা হয় মিছিল থেকে। এই সময় পুলিশ মিছিল আাটকালে ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভরত সরকারি কর্মীরা। এই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। পুলিশের অভিযোগ বিক্ষোভকারীদের মারে আহত হয়েছেন বেশ কয়েকজন কর্মী। পাল্টা বিক্ষোভরত সরকারি কর্মীদের ওপর পুলিশের লাঠি চালানোর অভিযোগও তোলা হয়েছে।

অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকার ষষ্ঠ বেতন কমিশন গঠন করেছিল ২০১৫-র ২৭ নভেম্বর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ছ মাসের মধ্যে কমিশন তার সুপারিশ সংবলিত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে। এরপর একাধিকবার কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার। কবে এই কমিশন তাদের সুপারিশ জমা দেবে, কবে থেকে তা রাজ্য সরকার কার্যকর করবে তা নিয়ে ধোঁয়াশায় সরকারিকর্মীরা।
সূত্রের খবর, রাজ্য সরকার কী চাইছে, সেই অনুযায়ী কাজ করছে কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ২০১৮-র শুরু থেকে দেওয়া হবে এক কিস্তি মহার্ঘভাতা।
কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছে। তারপর থেকে প্রতি ছয় মাসে বেড়েছে ডিএ। সংশোধিত বেতন হার এবং পরবর্তীকালে দেওয়া ডিএ-র নিরিখে এখন রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় কর্মীদের তুলনায় ৫৪ শতাংশ ডিএ কম পাচ্ছেন।












Click it and Unblock the Notifications