Coochbehar: ময়না গাছের ডাল কেটে মাতৃরূপে আরাধনা, কোচবিহারে শুরু হল বড় দেবীর পুজো
দুর্গাপুজো শুরু হতে হাতে আর কয়েকটা দিন বাকি। তার আগেই কোচবিহারে একেবারে পুজোর আমেজ। শুরু হলো রাজ আমলের বড় দেবীর পুজো।রাজ আমলের রীতি মেনে কোচবিহারের শুরু হল রাজ আমলের বড় দেবীর পুজো।
মঙ্গলবার শ্রাবনের শুক্লাষ্টমীতে কোচবিহার গুঞ্জুবাড়ী এলাকায় ভাঙড়াই মন্দিরের ওই পুজোর সূচনা হয়। ময়না গাছের ডাল কেটে তার কাঠকে মাতৃরূপে পূজা করা হয়। এই পুজোকে বলা হয় যুগছেদন। প্রত্যেক বছরের মতোই এদিন পূর্ণ নিয়ম নিষ্ঠা ভাবে এই পূজা হয়।

ডাঙ্গরাই মন্দিরে এই পুজো শেষ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় নিয়ে যাওয়া হবে, মদনমোহন মন্দিরে সেখানে এক মাস ধরে পুজোপাঠ হবে। এরপর রাধাষ্টমীর দিন ভোর বেলায় নিয়ে যাওয়া হবে বড় দেবীর মন্দিরে। সেখানে তিন দিন ধরে হাওয়া খাওয়ানোর পর পুজো করে মূর্তি তৈরির কাজ শুরু হবে।












Click it and Unblock the Notifications