সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে নিয়ে ছবি ভাইরালের 'ষড়যন্ত্র' ফাঁস! ধাক্কা খেল বঙ্গ বিজেপি
সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে নিয়ে ছবি ভাইরালের ষড়যন্ত্র ফাঁস! ধাক্কা খেল বিজেপি
শুভেন্দু অধিকারীকে নিয়ে যেন কিছুটা ধাক্কা খেল বঙ্গ বিজেপি। অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোর সময় খোল করতাল নিয়ে শুভেন্দু অধিকারীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তৃণমূলের একাংশের অভিযোগ, যা করা হয়েছিল বিজেপির তরফ থেকে।

অযোধ্যার ভূমিপুজোর সময় শুভেন্দুর ছবি ভাইরাল
৫ অগাস্ট অযোধ্যার ভূমিপুজোর সময় শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা গিয়েছিল, শুভেন্দু অধিকারী খোল করতাল বাজিয়ে কীর্তনে সামিল হয়েছেন।

শুভেন্দু কি বিজেপিতে, ছড়ায় জল্পনা
সেই সময় জল্পনা ছড়িয়ে পড়ে, তাহলে শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যাচ্ছেন। রামনাম কীর্তন কি তারই ইঙ্গিত, প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।

শুভেন্দুকে নিয়ে অপপ্রচার
পরে দেখা যায় ভিডিওটি বেশ পুরনো। হলদিয়ার হনুমান মন্দিরে গত বছরের ডিসেম্বরে ছবিটি তোলা হয়েছিল। তার প্রমাণ শুভেন্দু অধিকারীর গায়ে রয়েছে শীতবস্ত্র। ফলে অনুগামীদের অভিযোগ শুভেন্দু অধিকারীকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মন্ত্রীর অনুগামীদের সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী ইসকনের সব অনুষ্ঠানে যান। যেমন গিয়েছিল ডিসেম্বর তেমনই এবার জন্মাষ্ঠমীতেও গিয়েছিলেন।

ভাবনায় নেই বিজেপিতে যাওয়ার কথা
দল নিয়ে তাঁর কোনও বক্তব্য প্রকাশ্যে তিনি বলেননি। কোনও ক্ষোভ প্রকাশও করেননি। তবে তাঁর অনুগামীদের সূত্রে জানা গিয়েছে, বিজেপিতে যাওতার কথা তিনি ভাবছেন না।












Click it and Unblock the Notifications