বিজেপিকে হারিয়ে মরুরাজ্যে বিজয়কেতন ওড়াল কংগ্রেস! ফের পুরভোটে বড় জয়
রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস ফের বিজেপিকে পিছনে ফেলে সাফল্যের মুখ দেখল রাজস্থানে। রাজস্থানের ৯০টি পুরসভার ৩,০৩৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস জিতেছে ১,১৯৭টি ওয়ার্ডে। রবিবার এই ফলাফল ঘোষণা করা হয়েছে।
রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেস ফের বিজেপিকে পিছনে ফেলে সাফল্যের মুখ দেখল রাজস্থানে। রাজস্থানের ৯০টি পুরসভার ৩,০৩৪টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস জিতেছে ১,১৯৭টি ওয়ার্ডে। রবিবার এই ফলাফল ঘোষণা করা হয়েছে। ২০টি জেলাজুড়ে ৯০টি পুরসভার ৩,০৩৫টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার মধ্যে ৩,০৪৪টি ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়েছে।

কে কত ওয়ার্ডে জয়ী রাজস্থান পুরভোটে
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ১,১৪০টি আসনে জয়যুক্ত হয়েছে। বিএসপি ১, সিপিএম ৩, এনসিপি ৪৬, আরএলপি ১৩টি ওয়ার্ড জিতেছে এবং ৬৩৪ জন নির্দল প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছেন। বৃহস্পতিবার আজমির, বাঁশওয়ারা, বিকানার, ভিলওয়ারা, বুন্দি, প্রতাপগড়, চিতোরগড়, চুরু, ডুঙ্গারপুর, হনুমানগড়, জয়সালমির, জালোর, ঝালোয়ার, ঝুনঝুনু, নাগৌড়, পালি, রাজসমন্দ, সিকার, টঙ্ক ও উদয়পুর জেলায় ভোটগ্রহণ হয়।

গত মাসেও রাজস্থানে পুরনির্বাচনে সাফল্য কংগ্রেসের
গত মাসেও রাজস্থানে পুরসভা নির্বাচনে বড়সড় সাফল্য পায় কংগ্রেস। ৫০টি পুরসভার ১৭৭৫টি ওয়ার্ডে নির্বাচন হয়েছিল। তার মধ্যে ৬২০ ওয়ার্ডে জয়ী হয় কংগ্রেস। বিজেপি পায় মোট ৫৪৮টি আসন। আর নির্দল জয় পায় ৫৯৬টি ওয়ার্ডে। ১২টি জেলাজুড়ে এই ভোট হয়েছিল। বিএসপি সাতটি, দুটি করে আসনে সিপিআই ও সিপিএম এবং আরএসপি একটি আসনে জয়ী হয়।

পঞ্চায়েত ভোটে ধাক্কা খেয়েছিল শাসক কংগ্রেস
এর আগে পঞ্চায়েত ভোটে ধাক্কা খেয়েছিল শাসক কংগ্রেস। কংগ্রেস পঞ্চায়েত ভোট গণনায় প্রথমে এগিয়ে থাকলেও, ক্রমে পিছিয়ে পড়তে থাকে। বিজেপি ১২টি জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কংগ্রেস মাত্র পাঁচটি জেলা পরিষদ দখলে রাখতে সমর্থ হয়। কংগ্রেসের এই অবাক হারের জন্য অশোক গেহলট ও শচীন পাইলটের কোন্দলকেই দায়ী করে রাজনৈতিক মহলের একাংশ।

কংগ্রেসের উপর আস্থা প্রকাশ, ভোট সুশাসনের পক্ষে
এদিন পুরসভা ভোটের সাফল্যের কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা অভিনন্দন জানান বিজয়ী প্রার্থীদের। তিনি বলেন, মানুষ কংগ্রেসের উপর আস্থা প্রকাশ করেছেন। ভোট দিয়েছেন সুশাসনের পক্ষে। এই নির্বাচনে কঠোর পরিশ্রমের জন্য এমন সাফল্য এসেছে। এ জন্য দলীয় কর্মীদের ধন্যবাদ জানান তিনি। বলেন, কর্মীদের জন্যই এই জয়। এই জয় কর্মীদেরকেই উপহার দেন সভাপতি।












Click it and Unblock the Notifications