তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট, মৃত্যুবরণ করা ভালো, ফের বিস্ফোরক বার্তা কৌস্তুভ বাগচীর

দিল্লিতে ইন্ডিয়া জোটের মিটিং চলছে। কিন্তু রাজ্যে কংগ্রেসের তরুণ নেতা কৌস্তুভ বাগচী বিরোধিতা করে চলেছেন। আরও একটি ভিডিও বার্তা তিনি দিয়েছেন। রীতিমতো তৃণমূলের সঙ্গে এই বৈঠকে জোটের বার্তা দেওয়া কোনও ভাবেই মানতে পারছেন না।

তৃণমূল কংগ্রেসের হাতে কংগ্রেস কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন। প্রাণ দিতে হয়েছে। কিন্তু তারপরেও তৃণমূলের বিরুদ্ধেই কংগ্রেস কর্মীরা লড়াই করছে। দিল্লিতে বিজেপি বিরোধী জোট তৈরি হচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট রাজনীতিতে যাচ্ছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা।

 কৌস্তুভ বাগচী

ভোটব্যাঙ্কে এর প্রভাব কী পড়বে! কংগ্রেস কর্মীদের আর নতুন করে কী বলা যাবে? সেই প্রশ্ন তুলেছেন কৌস্তুভ বাগচী। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হলে কংগ্রেস কর্মীরা প্রচারে কী বলবেন? যাদের বিরুদ্ধে এতদিন ধরে আন্দোলন করা হল, তাদের সঙ্গেই এখন জোট করা হচ্ছে?

এক দেওয়ালে ঘাসফুল ও হাত চিহ্ন যদি আঁকতে হয় তাহলে সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করে নেওয়া ভালো। এমনই বিতর্কিত কথা বলেছেন কৌস্তুভ বাগচী। ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে সম্পূর্ণভাবে মিশিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এমনই কথা ক্ষোভের সঙ্গে বলেছেন তিনি।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস আলাদা করে রাখার প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়াই শ্রেয়। এ কথাই তিনি বলেছেন। এই জোটের বিষয়টি আসলে মানুষকে বোকা বানানোর কৌশল। এমন মারাত্মক বক্তব্য রেখেছেন তিনি।

কেবল আজ নয়, বিগত বেশ কয়েক মাস ধরেই বিতর্কিত মন্তব্য করছেন এই কংগ্রেস নেতা। দল তাকে সেভাবে আর প্রশ্রয়ও দিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তিনি কংগ্রেসের জোট কোনওভাবেই মানতে পারছেন না। যদিও অধীর চৌধুরীরা বরাবর দাবি করছেন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হবে না। তবে বাম কংগ্রেসের জোট কতটা বলবত রয়েছে, তাই নিয়েও প্রশ্ন থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+