ভুল চিকিৎসায় মা ও সদ্যাজাতের মৃত্যুর অভিযোগ! উত্তপ্ত উওর ২৪ পরগনার আমডাঙা
ভুল চিকিৎসায় মা ও সদ্যাজাতের মৃত্যুর অভিযোগ! উত্তপ্ত উওর ২৪ পরগনার আমডাঙা
ভুল চিকিৎসায় মা ও সদ্যাজাতের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল উওর ২৪ পরগনার আমডাঙা। যে বেসরকারি হাসপাতালে সদ্যজাত মারা যায় হাসপাতালে ভাঙচুর চালায় মৃতের পরিবার।

পুলিশ ও মৃতের পরিবার জানিয়েছে, ওই নার্সিংহোমে অশোকনগর চাপড়া গ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৯ বছরের প্রসূতি সাবান বিবি। এদিন তিনি একটি বাচ্ছা ও প্রসব করেন তিনি। বাচ্চাটির অবস্থা খারাপ থাকায় তাকে বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এর কিছুক্ষণ পর ওই পরিবারের কাছে ওই সদ্যজাত মায়ের অসুস্থতার খবর আসে, তাকেও বারাসত হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু ঠিক একইভাবে বারাসত হাসপাতালে গেলে ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। তারপরেই ক্ষুব্ধ হয়ে যায় ওই মহিলার পরিবার এবং ক্ষুব্দ গ্রামবাসীরা ওই বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালায়।
গ্রামবাসীদের অভিযোগ, ওই নার্সিংহোমে কোন প্রসূতি বিভাগের চিকিৎসক ছিল না। নার্সিংহোমে অল্পবিস্তর কাজ জানা তারাই ওই প্রসূতিকে ডেলিভারি করে। ভুল চিকিৎসার কারণে আমাদের শিশু এবং মায়ের মৃত্যু হয়েছে।
অন্যদিকে এই ঘটনার প্রতিবাদে তারা হাবরা থেকে নৈহাটিগামী রাস্তা অবরোধ করে। এবং হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে আমডাঙা থানা বিশাল পুলিশ বাহিনী এসে তাদেরকে বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয়েছে। গোটা বিষয়টির তদন্তে নেমেছে আমডাঙা থানার পুলিশ।












Click it and Unblock the Notifications