বঙ্গে শীতের আমেজ! জাঁকিয়ে বসবে ঠাণ্ডা, জানুন আজকের আবহাওয়ার খবর

দিন দিন শীতের আমেজ বেড়েই চলেছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে আরও আবহাওয়ার পরিবর্তন হবে। আর আবহাওয়া পরিবর্তনের কারণে তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব কমে যাওয়া এবং পূবালী বাতাসের আগমনের কারণে বর্তমানে যে তাপমাত্রা আছে তা স্বাভাবিকের নিচে থাকলেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে স্বাভাবিকের কাছাকাছি আসবে।আগামী ২-৩ দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। তবে, আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে কুয়াশার সম্ভাবনা বাড়বে।

গতকাল অর্থাৎ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। আগামী এক সপ্তাহ রাজ্যের আবহাওয়া স্থিতিশীল থাকলেও রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

আবহাওয়া দফতর জানাচ্ছে যে, তাপমাত্রা আরও বাড়তে শুরু করবে। তবে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই বিশেষ করে কলকাতা এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজের অনুভূতি পাওয়া যাচ্ছে। আগামী ২থেকে ৩ দিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির পাশাপাশি যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের নিচু জেলাগুলিতেও ১ থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তাপমাত্রা বাড়ার পূর্বাভাস অনুসারে, উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই সময়ে বেশ কিছু জেলায় কুয়াশার সম্ভাবনা বাড়তে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+