দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের আশঙ্কা, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট

শীত যেন আচমকাই ধাক্কা দিয়ে উপস্থিত, আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার থেকেই স্পষ্ট জানিয়ে দিল রাজ্যের বেশকিছু জেলায় কাঁপুনি ধরানো শৈত্যপ্রবাহ ঘিরে ধরতে চলেছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার মরসুমের সবচেয়ে ঠান্ডা দিন কাটিয়েছে কলকাতা। শহরের পারদ নেমেছিল ১৫.৬ ডিগ্রিতে, তবে সেটাই শেষ নয় হাওয়া অফিসের ভাষায়, "আগামী দিনে আরও নামবে তাপমাত্রা।"

উত্তরের হাওয়ার ঝাঁঝে আজও সারা কলকাতা বিপর্যস্ত। শহরজুড়ে সকালের কুয়াশার আস্তরণে তৈরি হয়েছে তীব্র ঠান্ডার আবহ। অন্যদিকে বীরভূমে পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মরসুমে রেকর্ড।

দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় কাঁপুনি ধরানো ঠান্ডার পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তীব্র শৈত্যপ্রবাহ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আগামী কয়েক দিনে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

এক কথায়, শীতের দুর্ধর্ষ ইনিংস শুরু হয়ে গেছে বাংলায়।

উত্তরবঙ্গে পাহাড়ে
শীতের কামড় কিন্তু জোরালো। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬.২ ডিগ্রিতে, কালিম্পংয়েও পারদ নেমেছে ১০.৫ ডিগ্রিতে।
শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পং এই তিন জেলায় শীত অনুভূতি আরও তীব্র হবে বলে পূর্বাভাস।

শনিবারের সম্ভাবনা কুয়াশায় ঢেকে যেতে পারে জেলা।
হাওয়া অফিসের পূর্বাভাস বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলির একাধিক স্থানে
সকালে অগভীর থেকে মাঝারি কুয়াশা, দৃশ্যমানতা নামতে পারে ১ কিমি থেকে ২০০ মিটারেরও কমে।

অর্থাৎ, শীত যেমন থাকবে, তেমনই বাড়বে সকালের কুয়াশার দাপট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+