বিরাট বদল আবহাওয়ার! পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা, উইকেন্ডে কত ডিগ্রি-তে নামবে তাপমাত্রা? জানুন বড় আপডেট

ডিসেম্বরের শুরু হতেই শুরু হয়ে গেছে শীতের খেলা। কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গের তাপমাত্রা আগের থেকে আরও কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি বছর জাঁকিয়ে শীত পড়বে। আগামী সাতদিন একদমই শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনাই নেই। ধীরে ধীরে তাপমাত্রা আরও সামান্য কমবে। উইকেন্ডের দিকে আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। যে কারণে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।

-

দক্ষিণবঙ্গের দিকে জাকিয়ে ঠান্ডা পড়েছে। তাপমাত্রা করে সর্বনিম্ন ১০-১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কমছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে কয়েকদিনেই তাপমাত্রা অনেকটা কমেছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন যা তাপমাত্রা আছে, সপ্তাহের শেষে তা আরও কমতে পারে। দার্জিলিং-এ তাপমাত্রা নেমে ৫ ডিগ্রিতে পৌঁছেছে কালিম্পংয়েও তাপমাত্রা আরও কমবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে।

উত্তর পশ্চিমের দিকে ঠান্ডা হাওয়া চলার সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। যে কারণে রাতের তাপমাত্রা সামান্য ঠান্ডা থাকবে। সকাল সকাল হালকা কুয়াশা দেখা যাবে। তবে, আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যে শুধুই শীতের আমেজ থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+