তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনও ত্রুটি না থাকে। এই মর্মে সোমবার নবান্নে বৈঠক শেষে কলকাতা পুলিশকে জরুরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার প্রথমবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তিনি রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সাথেও ভার্চুয়াল বৈঠক করেন।

এই বৈঠকে শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়ে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একজন বর্ষীয়ান রাজনীতিক ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনও খামতি না থাকে।" এই নির্দেশের পরপরই অবশ্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা এবং বিশেষ পাইলট গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত জারি হয়। কারণ তিনি একজন সাধারণ সাংসদ। সাধারণ সাংসদেরা যে নিরাপত্তা পান, সেটুকুই তাঁর জন্য বরাদ্দ করা হয়েছে, অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট জানান, কোনও রাজনৈতিক নেতার ওপর নির্দিষ্ট হামলার আশঙ্কা না থাকলে অহেতুক করদাতার টাকায় নিরাপত্তার বহর বাড়বে না, এবং সরকারি অর্থের অপচয় বরদাস্ত হবে না। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে স্বচ্ছ ও দক্ষ প্রশাসন দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমা শুরু হয়েছিল। ভবানীপুরে হারের পরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গার্ডরেল এবং তাদের বাসা-কার্যালয়ের অতিরিক্ত নিরাপত্তাও পাকাপাকিভাবে সরানো হয়।

লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯, ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড ও ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অতিরিক্ত বাহিনী আর মোতায়েন থাকবে না। রবীন্দ্রজয়ন্তীর এক অনুষ্ঠানে নিরাপত্তা শিথিলতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপের পরই বর্তমান মুখ্যমন্ত্রী এই নির্দেশ জারি করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+