নবান্নে মার্কশিট ধরে বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কোন পুরসভা ফেল, পাশ করেছে কারা?
নবান্নে রীতিমতো আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুরসভার পুর প্রতিনিধি, আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন। আর সেখানেই রীতিমতো ধমক দিয়েছেন তিনি।
বিভিন্ন পুরসভা উল্লেখ করে ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জল, হাইজিং পরিষ্কার - পরিচ্ছন্নতা প্রভৃতি বিষয়কে সামনে রেখে রণংদেহি মূর্তিতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

- পানীয় জল পরিষেবার ক্ষেত্রে
পানীয় জল পরিষেবার ক্ষেত্রে একাধিক পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জল পরিষবা নিয়ে ভালো কাজ করা পুরসভাগুলিকেও প্রশংসা করেছেন তিনি।
পানীয় জল পরিষেবার ক্ষেত্রে ভালো কাজ করছে উলুবেরিয়া, হালিশহর, কলকাতা, বৈদ্যবাটি, বাঁকুড়া। মমতা বন্দ্যোপাধ্যায় এই সব পুরসভার কাজের প্রশংসা করেছেন। অন্য দিকে আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর পুরসভার কাজ নিয়ে নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী।
- আবাসন ক্ষেত্রে
উলুবেরিয়া, জঙ্গিপুর, হাবড়া, মধ্যমগ্রাম, কৃষ্ণনগর পুরসভার কাজে খুশি মুখ্যমন্ত্রী। বিধাননগর, আসানসোল, রানিগঞ্জ ও কাঁথি পুরসভার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ক্ষোভ বাইরে বেরিয়ে পড়ে মুখ্যমন্ত্রীর৷ " সব নিজেদের সম্পত্তি পেয়ে গিয়েছে। আমি কিন্তু ভেঙে দেব।" জোর গলায় বলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী প্রশাসন থেকে পুলিশ, বিভিন্ন ক্ষেত্রেই আক্রমণাত্মক ছিলেন। একাধিক জায়গায় সরকারি জমি বিক্রি করে দেওয়া হচ্ছে৷ এই অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী এদিন তুললেন। পানীয় জল ও আবাসনের ক্ষেত্রে উলুবেড়িয়া পুরসভা ভালোর ঘরেই রয়েছেন। তাই দেখে খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী। উলুবেড়িয়া মডেল পুরসভা হওয়া উচিত৷ এই কথা বলেন মমতা।
- পরিষ্কার ও পরিচ্ছন্নতা ক্ষেত্রে
পরিষ্কার - পরিচ্ছন্নতার দিকেও নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কলকাতা ও উত্তর দমদম পুরসভার উল্লেখ রয়েছে। এছাড়াও বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নবদ্বীপ পুরসভার নামও তালিকায় আছে।
এক্ষেত্রে খারাপ কাজকর্মের জন্য নিন্দা কুড়িয়েছে বেশ কিছু পুরসভা। সেক্ষেত্রে পানিহাটি, কাঁথি, ডালখোলা, সিউড়ি পুরসভার নাম উল্লেখ আছে।












Click it and Unblock the Notifications