Mamata Banerjee: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা
Mamata Banerjee: লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়েই তাঁর এই সফর বলে জানা যাচ্ছে। গত বছর অস্কফোর্ড থেকে আমন্ত্রনের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। সেই সময় যাওয়া হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ২১ মার্চ বিদেশে সফরে তিনি যাচ্ছেন বলেই জানা যাচ্ছে। বিশ্বের অন্যতম বৃহত শিক্ষা প্রতিষ্ঠান এটি।
দেশ-বিদেশ থেকে বহু পড়ুয়া সেখানে পড়তে যান। সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েই ভাষণ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । যা জানা যাচ্ছে, আগামী ২১ মার্চ কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিশেষ বিমানে দুবাই যাবেন। সেখান থেকে লন্ডনে যাওয়ার কথা আছে।

অক্সফোর্ডে ভাষণ দেওয়ার পাশাপাশি লন্ডনে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রশাসনিক প্রধানের। বিশেষ করে সেখানকার প্রবাসী বাঙালিদের সঙ্গে একটি সভাতে যোগ দেওয়ারও কথা আছে।
এমনকি সেখানকার কয়েকজন শিল্পপতিদের সঙ্গেও আলোচনা হতে পারে। যেখানে শিল্পভাবনা সহ একাধিক বিষয়ে সেই সভায় আলোচনা হতে পারে বলে খবর। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে বেশ কয়েকজন বাংলার শিল্পপতিও সফরসঙ্গী হতে পারেন বলে খবর। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে বিদেশি বিনিয়োগ আসার আশায় বুক বাঁধছে শিল্পমহল। মনে করা হচ্ছে এই সফরে সন্তোষজনক কিছু আলোচনা-সিদ্ধান্ত হতে পারে।
বলে রাখা প্রয়োজন, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে গত ২০২০ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠান হঠাত করেই বাতিল হয়ে যায়। ইমেইল করে অক্সফোর্ডের তরফের জানানো হয় যে এই অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে। এই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। হঠাত এই সিদ্ধান্তে কেন্দ্রের ঘাড়েই দোষ চাপিয়ে ছিল শাসকদল তৃণমূল। ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর আমন্ত্রণের কথা জানান তিনি।
উল্লেখ্য এই প্রথম মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন এমন নয়। গত ২০১৫ সালেও একবার লন্ডনে যান। সেই সময় একাধিক শিল্প বৈঠক হয়। বাংলায় বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখায় বেশ কিছু সংস্থা। তবে সেই সফরে সবথেকে তাৎপর্যপূর্ণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকিংহাম প্যালেসে যাওয়া। তাঁর সঙ্গেই সফরসঙ্গী হয়েছিলেন তৎকলীন অর্থমন্ত্রী অমিত মিত্র, কলকাতার তৎকলীন মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। বেশ কিছু সাংবাদিকও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications