ধেয়ে আসছে Cyclone Yaas: নবান্নের কন্ট্রোলরুমে রাত জাগবেন খোদ মমতা
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নবান্নে তৈরি কন্ট্রোলরুমে বসে গোটা পরিস্থিতি দেখে দরকারি পরামর্শ দিয়েছেন। কাজের তদারকি করেছেন। ‘ফণী’, ‘আমফান’-এর মতো শক্তিশালী ঘুর্ণিঝড়ের সময় তাঁর এতটাই সক্রিয়তা দেখা গিয়েছি
ধেয়ে আসছে ইয়াস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার থেকেই বঙ্গবাসীকে জানান দিতে শুরু করবে ইয়াস।

আলিপুর আবহাওয়া দফতর আগে থেকেই সতর্ক করে জানিয়েছে সোমবার থেকে আকাশের মুখ ভার হবে উপকূলবর্তী জেলাগুলিতে।
তার সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। থাকবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে মৎস্যজীবীদের এই অবস্থায় সাগরে যেতে নিষেধ করা হয়েছে। সাইক্লোলের কারনে উত্তাল থাকবে সমুদ্র। আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার সবদিক থেকেই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে।
প্রস্তুত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গত কয়েকদিন আগেই পশ্চিম উপকুলে আছড়ে পড়ে টাউকাতে। এবার আছড়ে পড়ার প্রহর গুনছে ইয়াস। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে প্রস্তুতি নিচ্ছে এনডিআরএফ। বর্তমানে টাউকাটে বিপর্যস্ত এলাকাগুলিতে কাজ চালাচ্ছে এনডিআরএফ।
শুক্রবার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল এস এন প্রধাণ টুইট করে জানিয়েছেন, ওই অঞ্চল থেকে এয়ার লিফট করে পশ্চিমবঙ্গ-ওড়িশাতে নিয়ে আসা হচ্ছে টিম।
সেই মতো বাংলায় চলে এসেছে সেই টিমের একটা অংশ। হাসনাবাদ, সন্দেশখালি, গোশাবা, কাকদ্বীপ, সাগর, দিঘা, রামনগর, কন্টাই, ডায়মন্ডহারবার, কলকাতা এবং হাওড়াতে মোতায়েণ করা হয়েছে এনডিআরএফের টিম।
অন্যদিকে নবান্নের কন্ট্রোল রুম থেকেই রাজ্যের পরিস্থিতির উপর নজরদারি চালাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ এবং ২৬ মে, পর পর এই দু'দিন তিনি থাকবেন নবান্নে।
এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, ইয়াস-এর মতো ঘূর্ণিঝড়ের মোকাবিলায় নবান্ন এবং উপান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে থেকেই রাজ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মুখ্যমন্ত্রী। ঠিক যেমনটা তিনি করেছিলেন আমফানের ক্ষেত্রেও।
মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন রাজ্যের শীর্ষ স্তরের আধিকারিকরা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ মে-র মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে ইয়াস। ২৫ মে থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হবে বৃষ্টি। ওই দিন ৭০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
২৬ মে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ওই দিনই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে। আবহবিদরা অন্যদিকে নগরন্নোয়ন দফতর, কলকাতা পুরসভাতেও খোলা হবে কন্ট্রোল রুম।












Click it and Unblock the Notifications