আইনশৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসনের দায়িত্ব বোঝালেন মমতা, মানুষের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ
রাজ্যের বিভিন্ন জেলায় গত কয়েক সপ্তাহ ধরে বেশ কিছু খুনের ঘটনা ঘটেছে। অনেকেই তৃণমূলের নেতা বা কর্মী। গতকাল বাঁকুড়ার সোনামুখীতে খুন হন সেকেন্দার খান ওরফে সায়ন শেখ। চায়ের দোকানে সময় কাটিয়ে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি এলাকায় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। এই ধরনের ঘটনা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। এমন খুনের ঘটনা বেড়ে তলায় যারপরনাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্র মারফত খবর, আজ দুপুরে 'আমাদের পাড়া আমাদের সমাধান' বিষয়ে মুখ্য সচিব মনোজ পন্থ জেলাশাসকদের সঙ্গে বৈঠক করছিলেন। তখন আচমকাই সেই বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে প্রায় আধ ঘন্টা ছিলেন তিনি।

জানা গিয়েছে, বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন প্রকল্পের প্রচার ও নাগরিক পরিষেবা ও সুবিধা প্রদানের বিষয়ে মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দিয়েছেন। তিনটি খুনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, থানার আইসি বা ওসিদের উপর আইন-শৃঙ্খলার দায়িত্ব দিয়ে ছেড়ে রাখা চলবে না।জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের দায়িত্ব নিতে হবে। খুনের মতো গুরুতর অপরাধ ঠেকাতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। আইসি, ওসিদের পাশাপাশি এসপি ও সিপিদেরও তদারকি করার নির্দেশ দেন তিনি।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার আরও বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। কোথায় কোথায় শিবির হচ্ছে তা সাধারণ মানুষকে জানানো, মানুষের সুবিধাজনক জায়গায় শিবির আয়োজন করার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী ও সিনিয়র অফিসারদের যে দায়িত্ব দেওয়া আছে তা যথাযথভাবে পালন এবং সমস্যার দ্রুত সমাধানে এলাকাভিত্তিক নজরদারির নির্দেশও দেন তিনি।
জেলাশাসক ও পুলিশ কর্তাদের মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, মানুষের সমস্যার সমাধান দ্রুত ও কার্যকরভাবে করতে হবে। মুখ্যমন্ত্রী এই বৈঠকেই বলেন, বহু পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরছেন। তাঁদের প্রতি বিশেষ উদ্যোগ নিতে হবে। ওই শ্রমিকদের সন্তানদের স্কুলে ভর্তি করানো, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু-সহ সব সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নিতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই কাজের জন্য বিডিওদেরও দায়িত্ব নিতে হবে বলে জানান তিনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications