চিফ হুইপ নির্মল ঘোষ, ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়! মন্ত্রিত্ব না পাওয়া বিধায়কদের জন্যেও ভাবলেন মমতা

রাজভবনে মন্ত্রীপদে শপথ মমতা নিলেন বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য। যার মধ্যে ছিলেন ২৪ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন। একাধিক নতুন মুখ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ে ম

রাজভবনে মন্ত্রীপদে শপথ মমতা নিলেন বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য। যার মধ্যে ছিলেন ২৪ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন। একাধিক নতুন মুখ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ে মন্ত্রিসভায়।

মন্ত্রীত্ব না পাওয়া বিধায়কদের জন্যেও ভাবলেন মমতা

বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর গত ৫-মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তার ৫ দিন পর আজ সোমবার ১০ মে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভা। এরপরেই নবান্নে ফিরে যান মমতা। সেখানে ক্যাবিনেট মিটিং করেন। পরে সাংবাদিক বৈঠক করেন তিনি। বৈঠকে মমতা ফলাফল নিয়ে বলেন, জনাদেশ উন্নয়ন, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের জনাদেশ। এবার মন্ত্রিসভায় বেশ কয়েকজন বাদ গিয়েছেন।

এদিন বৈঠকে মমতা বলেন, যাঁরা মন্ত্রিসভায় জায়গা পাননি তাঁদের কমিটির মাথায় বসানো হবে। যেমন মমতা এদিন বলেন, বিধানসভার চিফ হুইপ হচ্ছেন নির্মল ঘোষ। ডেপুটি চিফ হুইপ হচ্ছেন তাপস রায়। বিধানসভার ডেপুটি স্পিকার হচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়।

মুখ্য সচেতক নির্মল ঘোষ ক্য়াবিনেট র‍্যাংক পাবেন। সোমবার নবান্নে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

তিনি আরও জানান, উপমুখ্য সচেতক হবেন তাপস রায়। তিনি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। পার্থ ভৌমিককে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে। অসীমা পাত্রও তাই। করিম চৌধুরি প্রবীণ নেতা।

তাঁকে উপাধ্যক্ষ করা হতে পারে। যদি আইনে তা কোনও সমস্যা না হয়। মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এসে করোনা মোকাবিলা নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বললেন, 'মানুষের জন্য কাজ করব বলেছিলাম, কাজ চলবে।' কোভিড মোকাবিলাকেওই যে সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, তা এদিন ফের একবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বলেন, 'কোভিড মোকাবিলাতেই এখন অগ্রাধিকার। কোভিড হাসপাতালে জন্য একটা বিল্ডিং দিচ্ছে সেন্ট জেভিয়ার্স।'

একইসঙ্গে, কোভিড-যুদ্ধে সাধারণ মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করলেন তিনি। অন্যদিকে, কেন্দ্রের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আহ্বান, 'কোভিড-পরিকাঠামো তৈরি করতে গেলে যেন জিএসটি না নেওয়া হয়।'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেশের ৬৫ শতাংশ ভ্যাকসিন বাইরে গেলে, অন্য দেশ থেকে আনাতে হবে। 'কোথা থেকে ভ্যাকসিন আনানো হবে, কেন্দ্র ঠিক করুক। এ জন্য সুস্পষ্ট নীতির দরকার।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+