Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মে মাসে মুর্শিদাবাদে যাবেন, করবেন সমস্ত ‘চক্রান্ত ফাঁস’, নিজের মুখেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা

মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের আজ দ্বিতীয় দিন। আর আজও রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। সকালেই মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য, গোয়ালতোড়ে কয়েকশো কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।

এছাড়াও রয়েছে একাধিক প্রকল্প। যেমন - দাসপুর গোল্ড হাবের উদ্বোধন, ৭৭ কোটি টাকা ব্যয়ে ক্ষীরপাই-রামজীবনপুর রাস্তার উদ্বোধন, ঘাটাল ও খড়গপুরে পানীয় জলের প্রকল্পের জন্য ১৯৪ কোটি টাকা ব্যয়, শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিলান্যাস। এছাড়াও আজকের সভা থেকে প্রায় ৮ লক্ষ মানুষকে সরকারি পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী ও তাঁর সরকার।

Mamata Banerjee

এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, "প্রায় ২১২টি প্রকল্পের শিলান্যাস হল, আর ১১০টি প্রকল্পের উদ্বোধন হল আজ। অথচ অনেকে বলেন কোথায় শিল্প কোথায় শিল্প, ওটা তো একটা গল্প। আমি বলি হ্যাঁ গল্প, একটা গল্প থেকেই জীবনের সৃষ্টি হয়, মানুষ স্বপ্ন দেখতে শেখে, তা পূরণ করার চাহিদা বাড়ে"।

এরপরই মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে মুর্শিদাবাদ, মালদহ প্রসঙ্গ। এদিন তিনি বলেন, মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী। সেখানের স্থানীয়দের সাথে দেখা করবেন। ঘুরে দেখবেন পরিস্থিতি। একই সাথে তিনি জানিয়েছেন, কিছু বহিরাগত স্থানীয়দের একাংশকে নিয়ে অশান্তি বাঁধিয়েছে। এর পিছনে চক্রান্ত ফাঁস করবেন বলে এদিন জানান মুখ্যমন্ত্রীন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রীর কথায় এসএসসির প্রসঙ্গও উঠে আসে। মূলত, গতকাল থেকে এসএসসির সামনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যোগ্য-অযোগ্যদের তালিকা নিয়ে অশান্তি বেড়েছে চাকরিহারাদের মধ্যে। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘিরে রেখেছে আন্দোলনকারীরা। এদিন সেই প্রসঙ্গেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, "আমরা চাকরি দেব, ওরা চাকরি খাবে? কেন বসে আছেন এই গরমে? কাল থেকে বসে আছেন। কেন শরীরকে অসুস্থ করছেন? আমি তো বলেছি সবাই চাকরিতে ফেরত যান, আপনাদের স্যালারি বন্ধ হবে না। আর গ্রুপ সি-এর কর্মীরা আবার আমাদেরকে কোর্টে আবেদন করতে দিন। আমরা তো আইনজীবীদের সাথে কথা বলছি। আপনাদের চাকরি যাবে না"।

"ভরসা রাখুন, যারা চাকরি খেয়েছে, তাঁদের ভরসা করবেন না। কিন্তু যারা চাকরি ফিরিয়ে দিচ্ছেন তাঁদেরকে তো ভরসা করুন। আমি ওখানে নেই, থাকলে এক মিনিটে মিটিয়ে দিতাম সমস্যা। আর কীসের জন্যে আপনারা যোগ্য-অযোগ্যদের তালিকা নিয়ে বিক্ষোভ করছেন? ওটা তো আপনাদের দেখার কথা না? ওটা আমাদের ওপর ছাড়ুন না"।

"আপনাদের তো চাকরি থাকা নিয়ে দাবি, সেটাই রাখুন। আর সেটাই থাকবে। কারর স্যালারি বন্ধ হবে না। যারা উস্কানি দিচ্ছে তারা আপনাদের বেতন দেবে না, বেতন দেবে সরকার। উত্তরপ্রদেশে ৬৯ হাজার চাকরি গেছে। ত্রিপুরায় ১০ হাজার চাকরি গেছে। আমি চাই না রাজ্যে বেকারের সংখ্যা বাড়ুক। তাই কর্মসংস্থানের ব্যবস্থা করে চলেছি। আমাদের ওপর একটু ভরসা রাখুন"।

এদিন কার্যত এই ভাবেই চাকরিহারাদের ফের একবার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই মুহুর্তে যে এসএসসি মামলায় সরগরম রাজ্য-রাজনীতি, তা একপ্রকার স্পষ্ট। বিরোধীরা এই বিষয়কেই হাতিয়ার করছেন তৃণমূলের বিরুদ্ধে। এদিকে এই বিষয়ে ভরসার কথায় বারেবারে বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু চাকরিহারারা কী করবেন? তাঁদের ভবিষ্যৎ এখন হাজারও কথার মাঝে মূলত বিশ বাঁও জলে!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+