৯৯% মানুষ আম্ফানের ক্ষতিপূরণ পেয়েছেন! কেউ কেউ বাড়াবাড়ি করছে, বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রী মমতার
৯৯% মানুষ আম্ফানের ক্ষতিপূরণ পেয়েছেন! কেউ কেউ বাড়াবাড়ি করছে, বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর
তাড়াহুড়ো করতে গিয়ে আম্ফানের ত্রাণের টাকা ভুলভাবে বন্টন করা হয়েছিল। এখন ঠিক হয়ে গিয়েছে। ৯৯ শতাংশ মানুষ ক্ষতিপূরণ পেয়েছেন। বুধবার নবান্নে করা সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভুল করে যাদের কাছে টাকা গিয়েছে, জেলাশাসকদের বলা হয়েছে, তা ফেরত নেওয়ার জন্য।

বিরোধীদের অভিযোগ
আম্ফানের ত্রাণ বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আগেই। তৃণমূলের স্থানীয় নেতারা এই দুর্নীতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ বিরোধীদের। সেই অভিযোগ এখনও তুলছেন বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর হাওড়া, নন্দীগ্রামের মতো একাধিক জায়গায় পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিরোধীদের জবাব
আম্ফানের দুর্নীতি নিয়ে এদিন নবান্ন থেকে কড়া ভাষায় বিরোধীদের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কাজ নেই, কর্ম নেই। সরকারের ভাল কাজ দেখতে পায় না। তিনি বলেন, কেউ কেউ ডার্টি পলিটিসক্স করছে। কোনও কোনও রাজনৈতিক দল বেশি বাড়াবাড়ি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম।

আম্ফানে ক্ষতিপূরণ পেয়েছেন ৯৯% মানুষ
মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন, ৯৯% মানুষ আম্ফানের ক্ষতিপূরণ পেয়েছেন। জেলাশাসকদের বলা হয়েছে, যাদের কাছে ভুল করে টাকা গিয়েছে, তা ফেরত নেওয়ার জন্য।

করোনা যোদ্ধাদের সরকারি সাহায্য
করোনা যোদ্ধাদের মৃত্যু হলে আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন করোনা যোদ্ধাদের সম্মান প্রদানও করা হয়। রাজ্যে এখন পর্যন্ত ১২ জন সরকারি কর্মীর মৃত্যু হয়েছে। করোনা যোদ্ধাদের সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হল।
ভারত চিন সংঘাতের মধ্যে ৩০০ কোটির অস্ত্র কিনতে বলছে কেন্দ্র
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications