১৫ দিনের বকেয়া টাকা না মিটিয়েই শিলিগুড়িতে বন্ধ হল চা বাগান, ক্ষোভ কর্মীদের মধ্যে
মঙ্গলবার সকালে ফের বন্ধ হয়ে গেল শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের ভোজনারায়ন চা বাগান। কাজ খোয়ালেন প্রায় ১১০০ জন কর্মী। চা বাগানের মালিক ১৫ দিনের বকেয়া টাকা না মিটিয়েই পালিয়ে গিয়েছেন।
আবারও এক চা বাগান বন্ধ হয়ে গেল। শিলিগুড়ি ফাঁসিদেওয়া ব্লকের ভোজনারায়ন চা বাগান মঙ্গলবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখে চা ফ্যাক্টরির দরজায় তালা দেওয়া রয়েছে। তা দেখার পর কর্মীদের মাথায় হাত পরে যায়। এরপরই চা বাগানের গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।

তবে চা বাগানের মালিক পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার ফলে অসুবিধায় পড়েছে এখানে কর্মরত প্রায় ১১০০ জন কর্মী। তাঁদের অভিযোগ, ফ্যাক্টরির প্রত্যেক সপ্তাহে টাকা দেওয়ার কথা কিন্তু তাঁরা নিয়মিত ভাবে সাপ্তাহিক টাকা না দিয়ে ১৫ দিন অন্তর টাকা দিতেন। সেই টাকাও কর্মীরা সঠিকভাবে পেতেন না বলে জানিয়েছেন। এছাড়াও ফ্যাক্টরির কোনো রকম সুযোগ-সুবিধা তাঁরা পান না।
কর্মীদের অভিযোগ, ১৫ দিনের বকেয়া বেতন না দিয়ে পালিয়ে গিয়েছে মালিক। গত শনিবার তাদের ২ সপ্তাহের বেতন দেওয়ার কথা ছিল কিন্তু সেই বেতন না দিয়ে বিনা নোটিশে তালা ঝুলিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। এর ফলে অসুবিধায় পড়তে হয়েছে এলাকার শ্রমিকদের। তবে ফ্যাক্টরি কয়েকদিনের মধ্যে না খুললে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। যদি ফ্যাক্টরি না চালাতে পারে তাহলে বিক্রি করে অন্য কোন মালিক কে আনা হোক এই দাবিও তাঁরা করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications