বঙ্কিমদা? মনে হচ্ছে যেন উনি পাড়ার হরিদা, শ্যামদা! ক্ষমার অযোগ্য, মোদীকে তোপ মমতার, আর কী জানালেন?
সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সীমান্তবর্তী কোচবিহার শহরের রাসমেলা ময়দানে রাজনৈতিক জনসভায় উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই মোদীকে তোপ দাগলেন মমতা। গতকাল লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করা নিয়ে সভা থেকে সরব হলেন মমতা।

বিশেষ নিবিড় সংশোধনের আবহে মতুয়া অধ্যুষিত বনগাঁয় পদযাত্রা এবং জনসভা করেছিলেন মমতা। তারপরে তিনি সংখ্যালঘু অধ্যুষিত মালদহ এবং মুর্শিদাবাদেও জন সভা করেছেন। এবার আজ কোচবিহারের জনসভায় ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষে মাল্যদান করে বক্তৃতা শুরু করেছেন মমতা।
প্রথমেই তিনি বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার নাম বিশ্ববিদ্যালয় হয়েছে। 'উন্নয়ন পাঁচালি'-র কথাও শোনা গেছে মমতার মুখে। তিনি বলেন, "আমরা উন্নয়নের পাঁচালি তৈরি করছি। ক্ষমতায় আসার পর থেকে এক বছর আমাকে বামফ্রন্ট সরকারের জঞ্জাল পরিষ্কার করার পেছনে সময় দিতে হয়েছে।"
সেখানে মমতা বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগও তুলে ধরলেন। তিনি বলেন, '"আমি বিজেপির মতো টাকা দিয়ে মানুষের থেকে ভোট কিনি না। আমি ভালবাসা দিয়ে ভোট কিনি। তাই ভোটের আগেই যা দেওয়ার হয় তা দিই। ভোটের আগে উজলার নামে নাটক করা, চা বাগান খোলার নামে নাটক করা, নতুন করে কিছু দেওয়ার নাটক, এই সমস্ত আমরা বরদাস্ত করি না।"
কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী মোদীকে তোপ মুখ্যমন্ত্রীর! মমতা বলেন, "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মোদী বঙ্কিমদা বললেন। যেন মনে হচ্ছে পাড়ার শ্যামদা, হরিদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গান রচনা করেছিলেন, তাঁকে তিনি একটুও সম্মান দিলেনা না। আপনাদের তো উচিত জনগণের কাছে মাথা নিচু করে নাকখত দেওয়া। তাতেও হয়তো ক্ষমা পাওয়া যাবে না। দেশের সংস্কৃতি, দেশের ইতিহাসকে অসম্মান করেছেন। রাজা রামমোহন রায়কে দেশপ্রেমী নন বলে বললেন। ক্ষুদিরাম বসুকেও সন্ত্রাসবাদী বললেন। বিদ্যাসাগরের মূর্তিটাও ভাঙলেন।"
উল্লেখ্য, গতকাল লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বহুবার 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিষয়টি নিয়ে আবার আপত্তিও জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, "অন্তত বাবু বলে সম্মোধন করুন।" সঙ্গে সঙ্গে সেই ভুল সংশোধন করেন মোদী। বলেন, "ঠিক আছে, বঙ্কিমবাবু বলছি।" সৌগতকে 'দাদা' সম্বোধন করে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি












Click it and Unblock the Notifications