ঘূর্ণিঝড় রেমাল বিধ্বস্ত এলাকা কপ্টার থেকেই দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ঘূর্ণিঝড় রেমাল দক্ষিণ ২৪ পরগনার অঞ্চল দিয়ে বয়ে গিয়েছে। সাগর, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ সহ একাধিক জায়গায় ঝড়ে ভালো প্রভাব পড়েছে। নষ্ট হয়েছে জমির ফসল। ভেঙে পড়েছে গাছপালা, মাটির বাড়ি ঘর।
সভাস্থলে যাওয়ার সময় রাজপথে কিছু জায়গা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধিনিষেধ চলছে। আগামী এক তারিখ পর্যন্ত কোনও পদক্ষেপ করার ক্ষেত্রে হাত-পা বাঁধা মুখ্যমন্ত্রীর। সে কারণেই তিনি অপেক্ষা করে রয়েছেন।

আজ বারুইপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। হেলিকপ্টার উড়ানের পথে ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল দেখা যায়। সেই সব এলাকা আকাশ পথে খতিয়ে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারের জানলার পাশে বসে তিনি নীচে তাকিয়েছিলেন। সেই ভিডিও পাওয়া গিয়েছে এ দিন দুপুরেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছিলেন। ঘূর্ণিঝড় এলাকার দুর্গতদের পাশে রাজ্য সরকার রয়েছে। প্রয়োজনীয় সমস্ত সাহায্য করা হবে। ঝড়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার আর্থিক সাহায্য পাবেন। এই বার্তা এক্স হ্যান্ডেলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, নির্বাচনী বিধিনিষেধ উঠলেই ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। ত্রাণের কাজ যথাযথভাবে যাতে হয়। সেই কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। প্রশাসন সম্পূর্ণভাবে দুর্গতদের পাশে রয়েছে। এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
সিভিআর সাইক্লোন পশ্চিমবঙ্গের উপকূল এলাকা ছুঁয়ে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে বলে খবর। তবে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রশাসন অনেক সতর্ক ভূমিকা নিয়েছে। সে কারণে বড় অঘটন ঘটেনি। মনে করছে রাজনৈতিক মহল। প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications