ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা
বিধানসভা নির্বাচনের আগে জেলাজুড়ে বাড়তি সতর্কতায় নেমেছে প্রশাসন, আর সেই তৎপরতার জেরেই কোচবিহারের শীতলকুচিতে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। নাকা চেকিং চলাকালীন পরপর দুইটি গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১৮ লক্ষ টাকা, যা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার শীতলকুচির নতুন বাজার এলাকায় নিয়মিত তল্লাশির সময় প্রথমে একটি গাড়ি থামানো হয়। তল্লাশি চালাতেই বেরিয়ে আসে ১৬ লক্ষ ৮০ হাজার টাকা। এরপর আরেকটি গাড়ি থেকে আরও প্রায় দেড় লক্ষ টাকা উদ্ধার হয়। সব মিলিয়ে বিপুল পরিমাণ নগদ হাতে পায় পুলিশ।

প্রশাসনের দাবি, নির্বাচনী আচরণবিধি জারি থাকার ফলে নির্দিষ্ট সীমার বেশি নগদ অর্থ বহনের ক্ষেত্রে বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক। কিন্তু ধৃত গাড়ির মালিকরা প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় পুরো অর্থই বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, একটি গাড়ি স্থানীয় একটি শোরুমের মালিকের ও অন্যটি এক ব্যবসায়ীর।
এদিকে, একই দিনে তুফানগঞ্জের চোরাই এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ফলে ভোটের মুখে জেলার আইন শৃঙ্খলা ও পরিস্থিতি নিয়ে প্রশাসন যে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ, তা আরও স্পষ্ট।
উল্লেখ্য, নির্বাচনের আগে কোচবিহারে নিরাপত্তা জোরদার করতে নতুন পুলিশ সুপার যশপ্রীত সিং ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকায় পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানোর পাশাপাশি কড়া বার্তাও দিচ্ছে প্রশাসন, ভোটের আগে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের









Click it and Unblock the Notifications