Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়েই চলেছে, গুরুতর লক্ষণগুলি নিয়ে কেন্দ্রের পরামর্শ, রইল ১০ পয়েন্ট

করোনার পরবর্তী সময়ে এইভাবে সংক্রমণ দেখা যায়নি। কিন্তু এবার যে হারে সংক্রমণ হয়েছে তা ভাবার বিষয়। তাই কেন্দ্র সংক্রমণ রুখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

ভারতের বিভিন্ন রাজ্যে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বাড়ছে। জ্বর, কাশিতে অসুস্থ হওয়া রোগীর উত্তরোত্তর বৃদ্ধিতে কেন্দ্রও উদ্বেগে পড়েছে। সেই কারণেই গুরুতর লক্ষণগুলি বিবেচনা করে কেন্দ্র সতর্কতা জারি করেছে। দিয়েছে সঠিক পরামর্শ। গত দুই মাসে ব্যাপক মাত্রায় ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ছড়িয়েছে। তৈরি হয়েছে আতঙ্ক।

করোনার পরবর্তী সময়ে এইভাবে সংক্রমণ দেখা যায়নি। কিন্তু এবার যে হারে সংক্রমণ হয়েছে তা ভাবার বিষয়। তাই কেন্দ্র সংক্রমণ রুখতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা মহামারীর দুই বছরে এমন প্রবণতা লক্ষ করা গিয়েছিল। কিন্ত তার পরবর্তী সময়ে এই প্রথম ছড়িয়ে পড়ছে জ্বর-কাশি।

ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেড়েই চলেছে, কেন্দ্রের পরামর্শ

এই রোগ আসলে কী, কী এর উপায় তা নিয়েই রইল ১০টি পয়েন্ট

  1. ভারতের বিভিন্ন রাজ্যজুড়ে জ্বর-কাশি হচ্ছে। ফ্লুতে আক্রান্ত হচ্ছে পরিবারের পর পরিবার। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর বলেছে যে এটি ইনফ্লুয়েঞ্জা এ সাবটাইপ। এইচ৩এন২ ভাইরাসের কারণে এই জ্বর-জ্বালা হচ্ছে।
  2. এইচ৩এন২ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন যাঁরা তাঁদের বেশি হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এই ভাইরাসের প্রকোপ চলছে বিগত দুই-তিনমাস ধরে।
  3. এই ভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণগুলির মধ্যে রয়েছে অবিরাম কাশি, জ্বর। সম্প্রতি দেখা যাচ্ছে অদিক সময় ধরে জ্বর ও কাশি থাকছে।
  4. বিশিষ্ট চিকিৎসক ডাঃ অনুরাগ মেহরোত্রা বলেছেন, "সংক্রমণটি সমাধান হতে সময় নিচ্ছে। লক্ষণগুলি বেশ শক্তিশালী। রোগীর সেরে ওঠার পরও লক্ষণগুলি দীর্ঘ সময় ধরে থাকছে।"
  5. বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই এইচ৩এন২ ভাইরাস অন্যান্য ইনফ্লুয়েঞ্জা সাব-টাইপগুলির তুলনায় বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে।
  6. আর এক বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অনিতা রমেশ জানিয়েছেন, ইনফ্লুয়েঞ্জার নতুন স্ট্রেন আরও ভয়ঙ্কর। তবে এটি প্রাণঘাতী নয়। কিন্তু হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। আমার কিছু রোগীকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি হতে হয়েছিল। এর কিছু উপসর্গ কোভিডের মতো।
  7. আইসিএমআর ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করার জন্য বেশ কিছু সতর্কবিধি লাগুল করেছেন। সবাইকে তা অনুসরণ করতে পরামর্শ দিয়েছেন।
  8. অন্যদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ সারা দেশে কাশি, সর্দি ও বমি-বমি ভাবের ক্রমবর্ধমান ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহারের না করার পরামর্শ দিয়েছে।
  9. অ্যাসোসিয়েশন চিকিৎসকদের কেবলমাত্র লক্ষণীয় চিকিৎসার পরামর্শ দিতে বলেছে এবং অ্যান্টিবায়োটিক না নেওয়ার কথা জানিয়েছে।
  10. মেডিকেল সংস্থা এককি বিবৃতিতে জানিয়েছে, "আমরা ইতিমধ্যেই কোভিডের সময় অ্যাজিথ্রোমাইসিন এবং ইভারমেকটিনের ব্যাপক ব্যবহার দেখেছি এবং তাতে কোভিড প্রতিরোধ হয়েছে। অ্যান্টিবায়োটিক নির্ধারণের আগে সংক্রমণটি ব্যাকটেরিয়া কি না তা নির্ণয় করা প্রয়োজন।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+