West Bengal Government: বড়দিনের আগেই বড় উপহার, রাজ্যকে ৫ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র
West Bengal Government: ফের কেন্দ্রের টাকা এল রাজ্যে। বড়দিনের আগে কার্যত সুখবর দিল কেন্দ্র। ট্যাক্স বাবদ পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা দেওয়া হবে একাধিক রাজ্যের সরকারকে।
সবথেকে বেশি টাকা পাচ্ছে উত্তর প্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে বিহার ও তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ (West Bengal)। মূলত পরিকাঠামোগত উন্নয়নের জন্যই দেওয়া হয় এই টাকা। ট্যাক্স ডেভোলিউশন বা কর বাবদ আয় থেকে উন্নয়নের খাতে রাজ্যগুলিকে এই টাকা দেয় কেন্দ্র।

২০২৪ সালের ১০ জানুয়ারি এই টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ডিসেম্বরেই দিয়ে দেওয়া হচ্ছে সেই টাকা। ফলে উৎসবের মরশুমে যেন উপহার এল রাজ্যে (West Bengal Government)।
এই কর বাবদ পাওনা টাকায় উত্তর প্রদেশ সরকার পাচ্ছে ১৩ হাজার ৮৮ কোটি ৫১ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বিহার পাচ্ছে মোট ৭৩৩৮ কোটি ৪৪ লক্ষ টাকা। তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গে ৫ হাজার ৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা পাবে। প্রতি অর্থবর্ষেই কেন্দ্রীয় সরকার কর বাবদ করা আয় থেকে ৪১ শতাংশ দেওয়া হয় রাজ্যগুলিকে।
১৪টি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। ২০২৩-২৪ সালের বাজেট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে দেবে মোট ১০ কোটি ২১ লক্ষ টাকা। উল্লেখ্য, কেন্দ্রীয় বঞ্চনার দাবি তুলে বারবার সরব হচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি বকেয়া টাকা চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মোদী সব কথা মন দিয়ে শুনেছেন বলে দাবি করেছেন মমতা। মূলত ১০০ দিনের কাজের টাকা নিয়েই দাবি জানাচ্ছে তৃণমূল। এর আগে এই ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধরনাও দিয়েছিল তৃণমূল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications