ভোট মেটার পর আর কতদিন বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী? পাওয়া গেল বড় ইঙ্গিত

বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরও পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় বাহিনী মাস দুয়েক পর্যন্ত মোতায়েন থাকবে। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়। একই সাথে তিনি ভোটারদের শেষ দফার নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব ২৩ এপ্রিল সম্পন্ন হয়েছে, যেখানে ৯৩ শতাংশের বেশি ভোট পড়েছে। দ্বিতীয় ও চূড়ান্ত পর্বের ভোটগ্রহণ ২৯ এপ্রিল, আর গণনা শুরু হবে ৪ মে।

অমিত শাহ নিরাপত্তা প্রসঙ্গে বলেন, "২৯ তারিখে নির্ভয়ে ভোট দিতে যান। দিদির গুন্ডাদের নিয়ে চিন্তা করবেন না। নির্বাচন কমিশন প্রতিটি কোণে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) মোতায়েন করেছে। বিজেপি ক্ষমতায় এলেও, কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের পর আরও ৬০ দিন এখানে থাকবে।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক সহিংসতা ও অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাহ অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নে বিজেপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ৪ মে-র পর বহুবিবাহ প্রথা আর চলতে দেওয়া হবে না।

তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুপ্রবেশকারীদের নির্বাচনী তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে তীব্র সমালোচনা করেন। শাহ অভিযোগ করেন যে, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে। "অনুপ্রবেশকারীদের সরাতে দিদির কষ্ট হয়, উনি এসআইআর-এর বিরোধিতা করছেন। এখন নির্বাচনী তালিকা থেকে নাম সরানো হয়েছে। ৪ মের পর সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বাংলা থেকে সরিয়ে দেব," তিনি যোগ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+