এই দিন থেকে রাজ্যে বাড়ছে কেন্দ্রীয় বাহিনী! কোন জেলায় কত? চূড়ান্ত করল নির্বাচন কমিশন
ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়ছে। প্রথম দফায় ২৮০ কোম্পানি মোতায়েনের পর দ্বিতীয় দফায় আরও সমসংখ্যক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। জেলাভিত্তিক বণ্টনও চূড়ান্ত।

সবথেকে বেশি বাহিনী যাচ্ছে উত্তর ২৪ পরগনায়। অতিরিক্ত ২৮ কোম্পানি যোগ হওয়ার কারণে সেখানে মোট সংখ্যা দাঁড়াবে ৫৮। মুর্শিদাবাদেও সেই একই সংখ্যা মোতায়েন থাকবে। কলকাতায় দ্বিতীয় দফায় ১৮ কোম্পানি বাড়ছে, বেড়ে মোট হবে ৩০। দক্ষিণ ২৪ পরগনায় থাকছে ৩৩ কোম্পানি।
হুগলিতে ২৭, পূর্ব মেদিনীপুরে ২৮, পূর্ব বর্ধমানে ২৫, বীরভূমেও ২১, হাওড়াতে ২১, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ২০ করে, নদিয়াতে ২২ এই জেলাগুলিতেও উল্লেখযোগ্য ভাবে বাহিনী থাকছে। মালদহে ১৮, উত্তর দিনাজপুরে ১৯, দার্জিলিংয়ে ১৬, কোচবিহারে ১৫, পশ্চিম বর্ধমানে ১৭, ঝাড়গ্রামে ১১, বাঁকুড়াতে ১৩, জলপাইগুড়িতে ১০, আলিপুরদুয়ারে ৭, দক্ষিণ দিনাজপুরে ১০ এবং কালিম্পঙে ৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।
প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন করে জওয়ান রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় পর্যায়ের বাহিনীর বড় অংশই আসছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (Central Reserve Police Force) থেকে। সেইসঙ্গে থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (Central Industrial Security Force), ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (Indo-Tibetan Border Police) এবং সশস্ত্র সীমা বাল (Sashastra Seema Bal)-এর কোম্পানি।
ইতিমধ্যেই প্রথম ধাপের বাহিনী জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। আগামী সপ্তাহে সংখ্যাটা আরও বাড়বে।












Click it and Unblock the Notifications