সারদা-কাণ্ডে অসীম দাশগুপ্তকেও জেরা করবে সিবিআই

সারদা গোষ্ঠী যখন ব্যবসা শুরু করে, তখন রাজ্যে ক্ষমতায় ছিল বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর অর্থ দফতরের দায়িত্বে ছিলেন অসীম দাশগুপ্ত। তদন্তে জানা গিয়েছে, ২০০৮ সালে সুদীপ্ত সেন সাক্ষাৎ করেছিলেন অসীমবাবুর সঙ্গে। এক্ষেত্রে অসীমবাবুর তৎকালীন আপ্ত সহায়ক গণেশ দাশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন। সেখানে কী কথা হয়েছিল, সারদা গোষ্ঠী কোনওভাবে উপকৃত হয়েছিল কি না, তাই-ই জানতে চাইবেন সিবিআই অফিসাররা।
আরও পড়ুন: সারদা কাণ্ডে মদন মিত্রকে তলব করল সিবিআই, অস্বস্তিতে তৃণমূল
আরও পড়ুন: সারদা-কাণ্ডে এ বার সোমেন মিত্রকে তলব করল সিবিআই
প্রসঙ্গত, এর আগেই সিপিএম নেতা রবীন দেবকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আগামী শুক্রবার তারা ডেকেছে পরিবহণ মন্ত্রী মদন মিত্র ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসুকে। পাশাপাশি, প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমান কংগ্রেস নেতা সোমেন মিত্রকেও তলব করেছে সিবিআই।
অসীম দাশগুপ্তকে ইস্যু করে এ বার সিপিএমের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাতে পারবে তৃণমূল। কারণ এতদিন পরপর তৃণমূল নেতা-মন্ত্রীদের নিয়েই সিবিআই টানাটানি করায় তারা বেজায় বিব্রত হয়ে পড়েছিল। এখন কিছুটা হলেও হাঁফ ছাড়তে পারবে শাসক দল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications