এবার লটারির ফাঁদে কেষ্ট? বোলপুরের লটারি বিক্রেতাকে তলব সিবিআইয়ের
এবার লটারির ফাঁদে কেষ্ট? বোলপুরের লটারি বিক্রেতাকে তলব সিবিআইয়ের
এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নতুন তথ্য হাতে পেয়েছে সিবিআই। ১ কোটি টাকার নাকি লটারি জিতেছিলেন কেষ্ট। তাতেও জালিয়াতি দেখছেন তদন্তকারীরা। সঠিক তথ্যের সন্ধানে এবার বোলপুরের লটারি বিক্রেতা বাপি গঙ্গোপাধ্যায়কে তলব করল ইডি। আগামীকাল নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

১ কোটি লটারি জয়
বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল নাকি এক কোটি টাকার লটারি জিতেছিলেন। তাঁর ১ কোটি টাকার লটারি জেতার ঘটনা ছবি দিয়ে প্রকাশও করেছিল লটারি বিক্রেতা। এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। বোলপুরের এক লটারি বিক্রেতার কাছ থেকে সেই লটারি কিনেছিলেন অনুব্রত মণ্ডল। বাপী গঙ্গোপাধ্যায় সেই লটারি ব্যবসায়ী নাকি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন। সেই সুবাদেই কি কেষ্ট ১ কোিট প্রাপ্তি। নাকি কালো টাকা সাদা করার ছক ছিল সেটি তাই নিেয় জল্পনা শুরু হয়েছে।

লটারি ব্যবসায়ীকে তলব
অনুব্রত মণ্ডলের মামলায় ফের তৎপর হয়েছে ইডি-সিবিআই। বুধবার বোলপুরের অনুব্রত ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে তলব করেছে সিবিআই। সিজিও কমপ্লেক্সে আগামীকাল তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। তার মধ্যে বোলপুরের এক লটারি ব্যবসায়ী এবং এক প্রমোটার রয়েছেল। বাপী গঙ্গোপাধ্যায় নামে ওই লটারি ব্যবসায়ীর কাছ থেকে লটারি কিনে ১ কোটি টাকা জিতেছিলেন কেষ্ট। তার পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ প্রমোটার মলয় পিটকে তলব করেছেন তদন্তকারীরা।

অনুব্রত কন্যাকে জেরা
এদিকে আজই দিল্লিতে ই়ডির দফতরে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল হাজিরা দিয়েছেন। তাঁকে এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিতে বলা হয়েছিল। প্রথমবার হাজিরা এড়িয়ে যান সুকন্যা মণ্ডল। তিনি প্রথমে জানিয়েছিলেন যে তিনি রাজ্যের বাইরে রয়েছেন তাই হাজিরা দিতে পারবেন না। তাঁরপরের বার তিনি হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন। সেই মত তিনি বুধবার নির্ধারিত সময়ের আগেই দিল্লিতে ইডির দফতরে পৌঁছে যান তিনি।

সায়গলকে মুখোমুখি বসিয়ে জেরা
অনুব্রত কন্যা ইডির দফতরে পৌঁছনোর আগেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে সেখানে নিয়ে যান তদন্তকারীরা। সুকন্যা ইডির দফতরে পৌঁছনোর আগেই সায়গল হোসেনকে সেখানে নিয়ে আসার নেপথ্যে ইডির নতুন পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সায়গল হোসেনকে মুখোমুখি সুকন্যার সঙ্গে বসিয়ে জেরা করা হতে পারে। অনুব্রতর বিপুল সম্পত্তির অংশিদার একদিকে যেমন সুকন্যা রয়েছেন সেরকম আরেকদিকে রয়েছেন সায়গল হোসেনও।












Click it and Unblock the Notifications