Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আরও চাপে তৃণমূল বিধায়ক তাপস সাহা, আপ্ত সহায়ককে নিজাম প্যালেসে ডাক

সোমবার আবার উত্তেজনা বাড়তে চলেছে নিজাম প্যালেসে। গত এক বছর ধরে নিজাম প্যালেস রাজ্য রাজনীতিক হটস্পটে পরিণত হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরুপাচার কাণ্ড সব ক্ষেত্রেই নিজাম প্যালেস ঘিরে একটা করে নতুন উত্তেজনা থাকে।

সোমবারও এমনই কিছু ঘটতে চলেছে নিজাম প্যালেসে। নিয়োগ দুর্নীতিতে সিবিএইয়ের সন্দেহের তালিকায় থাকা নদীয়ার তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহাকে জেরা করার পর এবার তার আপ্ত সহায়ক প্রবীর কয়ালকে জেরা করতে চাইছেন তদন্তকারীরা। সোমবারই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

Tapas Saha

সোমবার দুপুর ১২টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে প্রবীর কয়ালকে। তদন্তকারীদের দাবি নিয়োগ দুর্নীতির কোটি টাকার লেনদেনের সঙ্গে যুক্ত রয়েছেন প্রবীর কয়ালও। তাঁর অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য যথেষ্ট রহস্যজনক বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

সূত্রের খবর তদন্তকারীরা জানতে পেরেছেন ২ মাসে ২ কোটি টাকা আর্থিক লেনদেন হয়েছে প্রবীর কয়ালের অ্যাকাউন্টে। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এলো। এবং কার কাছ থেকে এই টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকেছিল তা জানতেই সিবিআই তাঁকে জেরা করতে চাইছে।

Tapas Saha

প্রবীর কয়াল বারবার দাবি করেছেন তিনি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নন। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। এদিকে ২০১৬ থেকে ২০১২ সাল পর্যন্ত নদিয়ার তেহট্টে বিভিন্ন সরকারি দফতরে চাকরি বিক্রির ঘটনায় বিধায়ক তাপস সাহা এবং তাঁর আপ্ত সহায়ক প্রবীর কয়ালের বিরুদ্ধে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।

২০২২ সালে তাপস সাহা এবং তার আপ্ত সহায়ক প্রবীর কয়ালের নামে এফআইআর দায়ের করে সিবিআই। ইতিমধ্যেই তাপস সাহার বাড়িতে হানা দিয়ে তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা। তাঁকে নিজাম প্যালেসে তলব করে জেরাও করা হয়েছে। এক দিনে পর পর দুই দফায় জেরা করা হয়েছে তাঁকে। তার বয়ানও রেকর্ড করা হয়েছে। মনে করা হচ্ছে এবার প্রবীর কয়ালকে ডেকে তাপস সাহার বয়ানের সঙ্গে মিলিেয় নিতে চাইছেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি তাপস সাহা প্রবীর কয়ালকে দিয়েই চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+