এবার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অফিসে সিবিআই, নারদ কাণ্ডে দ্বিতীয়ধাপের তদন্ত শুরু সিবিআই-এর
নারদকান্ডে দ্বিতীয় ধাপের তদন্ত শুরু করল সিবিআই। শুক্রবার থেকে অভিযুক্তদের অফিস ও বাড়িতে গিয়ে তদন্তের কাজ শুরু করেছে সিবিআই। ফুটেজে দেখা টাকা নেওয়ার জায়গার সঙ্গে বাস্তবের জায়গা খুঁটিয়ে দেখা হচ্ছে
নারদকান্ডে দ্বিতীয় ধাপের তদন্ত শুরু করল সিবিআই। শুক্রবার থেকে অভিযুক্তদের অফিস ও বাড়িতে গিয়ে তদন্তের কাজ শুরু করেছে সিবিআই। ফুটেজে দেখা টাকা নেওয়ার জায়গার সঙ্গে বাস্তবের জায়গা খুঁটিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার নারদকাণ্ডে সিবিআই দফতরে হাজিরা দেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী হাজির দেওয়ায় নারদকাণ্ডে প্রথম ধাপের তদন্ত শেষ হয়েছে। ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া তথ্যের সঙ্গে ১৩ অভিযুক্তের দেওয়া তথ্য মিলিয়ে দেখেছেন গোয়েন্দারা। ( যদিও এর মধ্যে এক অভিযুক্ত সুলতান আহমেদ প্রয়াত হয়েছেন) কোনও কোনও ক্ষেত্রে তথ্য মিলিয়ে দেখার কাজ চলছে। তবে এরই মধ্যে দ্বিতীয় ধাপের তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই।

শুক্রবার নারদকাণ্ডে দ্বিতীয় ধাপের তদন্ত শুরু করেছে সিবিআই। বলে যেতে পারে জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করেছে সিবিআই। অর্থাৎ নারদের ভিডিও ফুটেজে যে জায়গা দেখা গিয়েছে, সেই জায়গা আদতে কোথায় তা চিহ্নিত করতে নেমেছে সিবিআই। শুক্রবার প্রথমেই হাওড়ায় তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান সিবিআই আধিকারিকরা। সেখানকার ছবি তোলেন গোয়েন্দারা। দুই ফুটেজে দেখা ছবির সঙ্গে মিল খুঁজতে ফুটেজ পাঠানো হবে ফরেনসিক ল্যাবে। একেএকে বাকি অভিযুক্তদেরও বাড়ি ও অফিসে যাবেন সিবিআই আধিকারিকরা।
প্রথম ধাপের সিবিআই তদন্তে বেশির ভাগ অভিযুক্তই টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানা গিয়েছে। কেউ বলে টাকা দলের কাজে লাগানো হয়েছিল, কেউ বলেছেন টাকা ক্লাবকে দেওয়া হয়েছিল। অভিযুক্তদের কাছ থেকে পাওয়া সেইসব নথিও মিলিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।












Click it and Unblock the Notifications