নিয়োগ দুর্নীতির তদন্তে বিশেষ টাস্ক ফোর্স গড়ল সিবিআই

নিয়োগ দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করতে এবার বিশেষ টাস্কফোর্স গঠন করল সিবিআই। এই মামলার তদন্তে এক বছর পেরিয়ে গেলেও এখনও তেমন কোনও সমাধান বা নিষ্পত্তি কিছু ঘটাতে পারেননি তদন্তকারীরা। তাই দ্রত যাতে তদন্ত শেষ করা যায় তার জন্য এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

স্পেশাল টাস্কফোর্সে রয়েছেন একজন পুলিশ সুপার, তিনজন ডিএসপি, ২ জন ইন্সপেক্টর এবং ১ জন সাব ইন্সপেক্টর। মোট সাতজনকে এই টাস্কফোর্সে রাখা হয়েছে। দেশের বিভিন্ন ব্রাঞ্চ থেকে তাঁদের আনা হয়েছে। কয়লা এবং গরুপাচার কাণ্ডের তদন্তেও তাঁদের যুক্ত করা হবে বলে জানিয়েছে সিবিআই।

CBI

এই স্পেশাল টাস্ক ফোর্সে যাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছেন দিল্লির আর্থিক দুর্নীতি দমন শাখার এসপি সিবিআই কল্যাণ ভট্টাচার্য। ডিএসপি এসিবি সঞ্জয়কুমার সামাল, ডিএসপি এসিবি গিরীশকুমার প্রধান। তিনি ভুবনেশ্বর আর্থিক দুর্নীতি দমন শাখায় ছিলেন। রাঁচির আর্থিক দুর্নীতি দমন শাখার ডিএসপি গিরীশকুমার সিং। ভোপালে কর্মরত এসিবি ইন্সপেক্টর প্রদীপকুমার পাতিল। এসিবি ইন্সপেক্টর অজয় কুমার তুম্মালা। তিনি বিশাখাপত্তনামে কর্মরত রয়েছেন। এছাড়া ধানবাদে কর্মরত এসিবি সাব ইন্সপেক্টর অভিনাস কুমারকে কলকাতায় পাঠানো হয়েছে।

প্রায় এক বছর হয়ে গেল নিয়োগ দুর্নীতি মামলা চলছে। তাতে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হলেও মামলার সমাধান কিছুই হয়নি। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ. তাপস মণ্ডল সহ একাধিক নেতা মন্ত্রী গ্রফতার হয়েছে। কিন্তু তদন্ত শেষ করা যাচ্ছে না কিছুতেই। বিচারপতিরা বারবারই সিবিআইকে তদন্তের শেষ কখন হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

CBI

এক একজনকে গ্রেফতার করার পর নতুন নতুন জায়গায় নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসছে। যেমন অয়ন শীলকে গ্রেফতার করার পর আবার পুরসভায় নিয়োগ দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। নিয়োগ দুর্নীতির পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য। প্রাথমিক, টেট, গ্রুপডি-গ্রুপ-সি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, পুরসভা নিয়োগেও এখন দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসছে। রাজ্যে নিয়োগ দুর্নীতি ছাড়াও একাধিক ঘটনার তদন্ত করছে সিবিআই।

ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছেন সিবিাইয়েরক উপর। অনেক তদন্তকারী ঠিকমত কাজ করছেন না বলে অভিযোগ করেছিলেন তিনি। শেষে দ্রুত মামলার তদন্ত শেষ করতে বিশেষ টাস্কফোর্স তৈরির সিদ্ধান্তে মন দিয়েছেন তদন্তকারীরা। তারা টাস্ক ফোর্স তৈরি করে নিয়োগ দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+