মোটা টাকার বিনিময়ে গরু পাচারে সুবিধা! সিবিআইয়ের নজরে একাধিক শুল্ক আধিকারিক

গরু পাচার মামলায় এবার সিবিআই স্ক্যানারে কাস্টমস! গত কয়েকদিনে একাধিক শুল্ক দফতরের আধিকারিককে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত দুদিনে অন্তত দুজন শীর্ষ শুল্ক দফতরের আধিকারিককে জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, আরও বেশ কয়েকজনকে আগামী সপ্তাহে সিবিআই তলব করেছে বলে জানা গিয়েছে। এর আগে গরু পাচার মামলাতে বিএসএফের বেশ কয়েকজনকে জেরা করেছে সিবিআই। এবার তদন্তকারীদের নজরে কেন্দ্রীয় এই সংস্থার আধিকারিকরা। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গরু এবং কয়লা পাচার কান্ডের তদন্ত শুরু করে সিবিআই। আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছে ইডির আধিকারিকরাও। এই মামলার তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই।

সিবিআইয়ের নজরে একাধিক শুল্ক আধিকারিক

এমনকি তৃণমূলের প্রভাবশালীদের নেতাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে। এমনকি গ্রেফতার করা হয়েছে একাধিক নেতাকেও। গ্রেফতার হয়েছেন বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলও। তদন্তকারীদের দাবি, গিরু পাচারের মোটা অঙ্কের টাকা তাঁর কাছে পৌঁছেছে এই অবস্থায় কাস্টমসের আধিকারিকদের জেরা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তদন্তকারীরা মনে করছেন মোটা টাকার বিনিময়ে শুল্ক দফতরের আধিকারিকদের বড় ভূমিকা রয়েছে। আর সেটাই জেরা করে বার করে আনার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

গরু পাচার মামলায় কোন কোন উচ্চপদস্থ আধিকারিক যুক্ত আছে সেটিও জেরা করে জানার চেষ্টা তদন্তকারী সংস্থা করছে বলে জানা গিয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই গরু পাচার মামলাতে চার্জশিট জমা পড়েছে। আর এই পাচারে বিএসএফের বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সিবিআইয়ের নজরে একাধিক শুল্ক আধিকারিক

শুধু তাই নয়, বীরভূম থেকে মুর্শিদাবাদ হয়ে কীভাবে গরু বাংলাদেশের পৌঁছে যেত সে বিষয়েও উল্লেখ করা হয়েছে। এনামুল এবং তাঁর ঘনিষ্ঠরা বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি উত্তর দিনাজপুরের পশু হাট থেকেও গরু কিনত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এমনকি চার্জশিটে বিভিন্ন কোড নম্বরের উল্লেখ করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও জমা দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+