মিড ডে মিল দুর্নীতিতে সিবিআই? আপত্তি নেই ব্রাত্য বসুর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চ্যালেঞ্জ?

রাজ্যে মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগ। সেজন্য সিবিআই তদন্ত হবে। এমন ইঙ্গিত লোকসভায় দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মিড ডে মিল প্রকল্পের তদন্ত করলে কোনও সমস্যা নেই। পরিষ্কার জানিয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী।

রাজ্যে মিড ডে মিল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। তৃণমূল কংগ্রেস এই প্রকল্পে কোটি কোটি টাকা নয়ছয় করেছে। কেন্দ্রের টাকা নিজেদের পকেটে ভরেছেন তৃণমূল কংগ্রেস নেতারা। এমন দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিড ডে মিলের টাকা তছরূপের অভিযোগের তদন্ত সিবিআইকে দেওয়া হোক। এই দাবি করছিলেন শুভেন্দু অধিকারী।

ব্রাত্য বসু

বাংলায় মিড ডে মিল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই দাবিতে সরব রাজ্য বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই বিষয়ে চিঠি পর্যন্ত লিখেছেন তিনি। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ সুভাষ সরকারও মিড ডে মিল প্রকল্পে দুর্নীতির অভিযোগ হয়েছে। এই দাবি তুলেছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজেও দুর্নীতির কথা দাবি করেছেন একাধিকবার।

গতকাল সোমবার লোকসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই বিষয়কে ফের উত্থাপন করেন। মিড ডে মিল প্রকল্পে চার হাজার কোটি টাকা তছরূপ করা হয়েছে। সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সত্যি অবশ্যই সামনে আসবে। এমন দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। কবে রাজ্যে মিড ডে মিল দুর্নীতি ইস্যুতে সিবিআই তদন্ত শুরু করবে? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি। রেশন বন্টন দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও একাধিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই ও ইডি। এবার কি তাহলে নতুন করে মিড ডে মিল দুর্নীতির তদন্ত শুরু হবে?

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ব্রাত্য বসু। মিড ডে মিল দুর্নীতির তদন্ত সিবিআই করলে কোনও ক্ষতি নেই। এমনই দাবি করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। মঙ্গলবার তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের টিম রাজ্যে এসেছিল এবং সেই সময় এই দলের সদস্যরা সমস্ত রাজ্য ঘুরে দেখছিলেন। দরাজ সার্টিফিকেট দেন। রাজনৈতিকভাবে বিজেপির মনে হলে তদন্ত করুক। যে কোনও তদন্তকে সমর্থন জানাব।"

ব্রাত্য বসুর এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রের শিক্ষামন্ত্রী ও বঙ্গ বিজেপিকে ব্রাত্য বসু পাল্টা চ্যালেঞ্জ জানালেন। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবারও এই বিষয়ে রাজ্যকে খোঁচা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+