সারদায় ইস্টবেঙ্গল- মোহনবাগান, নারদায় কি এবার ফাঁসতে চলেছে মহমেডান
নারদ কাণ্ডে এবার সিবিআই-এর জালে মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের অডিট রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে সিবিআই-এর তরফে। নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর তরফে জানানো হয়েছে
নারদ কাণ্ডে এবার সিবিআই-এর জালে মহমেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের অডিট রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে সিবিআই-এর তরফে।[আরও পড়ুন:নারদে তলব কাকলি ঘোষ দস্তিদার, নোটিশ পেয়ে কী বললেন তৃণমূল সাংসদ]
নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর তরফে জানানো হয়েছে মহমেডান ক্লাবকে।[আরও পড়ুন:শোভনের পথেই জেরা এড়ালেন সুব্রত, কবে যাবেন সিবিআই দফতরে স্থির করলেন নিজেই]

সিবিআই-এর সামনে হাজিরা দিয়ে নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলের কাছ থেকে পাওয়া টাকা মহমেডান ক্লাবকে দেওয়ার কথা জানিয়েছিলেন ক্লাব কর্তা সুলতান আহমেদ এবং ইকবাল আহমেদ। সূত্রের খবর তাঁদের গলার স্বরও রেকর্ড করে সিবিআই। একই সঙ্গে আগামি সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য সুলতান আহমেদকে নির্দেশ দিয়েছে সিবিআই।
এর আগে সারদা কাণ্ডে জড়িয়ে পড়েছিল ইস্টবেঙ্গল, মোহনবাগানের নাম। জেলে গিয়েছিলেন দুই ক্লাবের দুই কর্তা। এবার নারদা কাণ্ডে মহমেডান ক্লাবের কোন কর্তার কী হয় এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications