নারদে তলব কাকলি ঘোষ দস্তিদার, নোটিশ পেয়ে কী বললেন তৃণমূল সাংসদ

নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে কাকলি ঘোষ দস্তিদারকে টাকা নিতে দেখা গিয়েছিল। তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতেই কাকলিদেবীকে চাইছেন সিবিআই তদন্তকারী অফিসাররা।

সুব্রত মুখোপাধ্যায়ের পরে নারদকাণ্ডে একই দিনে আরও এক তৃণমূল সাংসদকে নোটিশ পাঠাল সিবিআই। বৃহস্পতিবার নারদ কেলেঙ্কারিতে সিবিআই নোটিশ পাঠায় তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। আগামী সপ্তাহের সোমবার বা মঙ্গলবার তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

এদিন নোটিশ পাওয়ার পর কাকলিদেবী জানান, তিনি নারদকাণ্ডে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত। তবে তিনি সিবিআইয়ের নির্ধারিত করা দিনেই অর্থাৎ সোমবার বা মঙ্গলবার হাজিরা দেবেন কি না, তা স্পষ্ট করেননি এদিন।

নারদে তলব কাকলি ঘোষ দস্তিদার, নোটিশ পেয়ে কী বললেন তৃণমূল সাংসদ

নারদ স্টিং অপারেশনের ভিডিও ফুটেজে কাকলি ঘোষ দস্তিদারকে টাকা নিতে দেখা গিয়েছিল। তা নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই তদন্তকারী অফিসাররা। এই নিয়ে ছ'জন তৃণমূল নেতা-মন্ত্রী-সাংসদদের তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিন ই-মেল পাঠিয়ে তলব করা হয় কাকলিদেবীকে। সিবিআই আধিকারিকরা জানান, বুধবার বারবার ফোন করা হয়েছিল কাকলিদেবীকে। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তাই বাধ্য হয়েই তাঁকে ই-মেল করে নোটিশ পাঠানো হয়।

এর আগেই সিবিআই নোটিশ পাঠায় তৃণমূলের হেভিওয়েট নেতা সুব্রত মুখোপাধ্যায়কে। তাঁকে বৃহস্পতিবারই নিজাম প্যালেসে তলব করা হয়। কিন্তু তিনি এদিন হাজিরা এড়িয়ে গিয়েছেন প্রশাসনিক কাজের কারণ দেখিয়ে। সৌগত রায়ও দিল্লি রয়েছেন বলে হাজিরা এড়িয়ে যান। তবে ইকবাল আহমেদ, সুলতান আহমেদ সিবিআই-এর ডাকে সাড়া দিয়ে আগেই মুখোমুখি হন জেরার।

এদিন ফের সুলতান আহমেদকে তলব করে ইডি। নারদকাণ্ডে সিবিআই-এর মুখোমুখি একবার হয়েছেন। এবার ইডির ডাকেও সুলতান আহমেদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। বুধবার ইকবাল আহমেদকে প্রায় আটঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+