Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata High Court: লালন শেখের মৃত্যুর ঘটনা গড়াল হাইকোর্টে, জনস্বার্থ মামলা দায়ের আইনজীবীর

Kolkata High Court: লালন শেখের মৃত্যর ঘটনা গড়াল হাইকোর্টে, জনস্বার্থ মামলা দায়ের আইনজীবীর

সিবিআই হেফাজতে লালন শেখের রহস্য মৃত্যু নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের করা হল জনস্বার্থ মামলা। আইনজীবী বদরুল করিম আজ প্রধানবিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এই ঘটনা নিয়ে। তাতে মামলা করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই বগটুই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত দাবি।

হাইকোর্টে জনস্বার্থ মামলা

হাইকোর্টে জনস্বার্থ মামলা

বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের গ্রেফতারির ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কর্মরত কোন বিচারপতির তত্তাবধানে বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানানো হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আইনজীবী বদরুল করিম এই আর্জি জানান। যেভাবে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হয়েছে তা স্বাভাবিক নয় বলে আদালতে জানিয়েছেন সেই আইনজীবী। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হওয়ার কথা।

লালন শেখের রহস্যমৃত্যু

লালন শেখের রহস্যমৃত্যু

বগটুই কাণ্ডে ধৃত মূল অভিযুক্তের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে। গতকাল রাতে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় লালন শেখের দেহ। তাই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে রামপুরহাটে। লালন শেখের স্ত্রী এই ঘটনায় রামপুরহাট থানায় সিবিআইয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তাঁর স্বামীকে সিবিআই খুন করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এই নিয়ে তুমুল অস্থিরতা তৈরি হয়েছে বীরভূমে।

সিবিআইয়ের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ

সিবিআইয়ের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ

এদিকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বগটুই গ্রামের বাসিন্দারা। তাঁরা দাবি জানিয়েছেন বগটুই কাণ্ডে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নইলে তাঁদেরও সিবিআই হত্যা করবে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। প্রতিবাদে প্রথমে তাঁরা সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখান তারপরে সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। সিবিআইয়ের গ্রেফতারির দাবি করেছেন লালন শেখের মেয়ে এবং স্ত্রী।

পৃথক তদন্ত সিবিআইয়ের

পৃথক তদন্ত সিবিআইয়ের

এদিকে ঘটনার বিভাগীয় তদন্ত শুরু করেছে সিবিআই। গতকালই দিল্লিতে সিবিআইয়ের দফতরে এই নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। ঘটনার সময় তদন্তকারী অফিসার কোথায় ছিলেন জানতে চাওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজও চেয়ে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রামপুরহাটে সিবিআইয়ের ডিআইজি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আজই রামপুরহাটে তাঁর লালন শেখের ময়নাতদন্ত হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+