রাজ্যপালের অপসারণ চেয়ে হাইকোর্টে মামলা, পার্টি করা হল রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রককেও

নবান্ন-রাজভবন সংঘাতে নয়া মোড়। এবার রাজ্যপালের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। জগদীপ ধনখড়ের অপসারনের দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে।

নবান্ন-রাজভবন সংঘাতে নয়া মোড়। এবার রাজ্যপালের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে। জগদীপ ধনখড়ের অপসারনের দাবিতে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে।

পার্টি করা হল রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রককেও

আইনজীবীদের একাংশের মত, কার্যত রাজ্যপালের অপসারণের দাবিতে এহেন মামলা নজিরবিহীনই। খুব শিঘ্রই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। মামলায় তাৎপর্যপূর্ণ ভাবে মামলায় পার্টি করা হয়েছে রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রককে। মামলা কোন দিকে গড়ায় সেদিকে নজর সবপক্ষে।

সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল

কলকাতা হাইকোর্টেরই আইনজীবী রমাপ্রসাদ সরকার এই মামলাটি দায়ের করেছেন। তাঁর দাবি, সংবিধান বিরোধী কাজ করছেন রাজ্যপাল। আর এই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন আবেদনকারী আইনজীবী। আর এহেন মামলা ঘিরেই নতুন করে সংঘাতের আশঙ্কা।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু রাজভবনের তরফে জানানো হয়নি। তবে আবেদনকারী আইনজীবীর মতে, লড়াই জারি থাকবে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষেই এই সংক্রান্ত মামলাটির শুনানি হতে পারে।

এই সংঘাত মারাত্মক আকার নিয়েছে

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজভবন-নবান্ন সংঘাত নয়া মাত্রা পাচ্ছে। সম্প্রতি এই সংঘাত মারাত্মক আকার নিয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় ইস্যুতে আক্রমনাত্বক মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিধ্যে সোশ্যাল মিডিয়াতে তাঁকে ব্লক করে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এমনকি প্রত্যেকদিন রাজ্যের অফিসারদের ডেকে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ। এমনকি সম্প্রতি রাজ্যপালকে ঘোড়ার পাল বলেও আক্রমণ শানিয়েছেন।

কোবিন্দের কাছে অভিযোগ জানিয়েছেন

জানা যাচ্ছে, রাজ্যপাল ইস্যুতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদরা। তাঁকে না সরালে গণতন্ত্রের পক্ষে বিপদ হতে পারে বলেও রাজ্যপালকে জানিয়েছেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে একাধিক চিঠি দিয়েছেন। কিন্তু এই বিষয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। আর এই অবস্থায় এবার রাজ্য বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন তৃণমূল বিধায়করা।

অন্যদিকে রাজ্যসভাতেও রাজ্যপাল ইস্যুতে আরও সরব আরও সিদ্ধান্ত সাংসদদের। এই অবস্থায় প্রবল চাপের মুখে পড়তে চলেছেন রাজ্যপাল! মত রাজনৈতিকমহলের।

এই ইস্যুতে ক্ষুব্ধ রাজ্যপালও

একের পর এক অভিযোগে ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনখড়ও। মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা সমস্ত অভিযোগ মিথ্যা বলেও দাবি তাঁর। সংবিধান অনুযায়ী তাঁকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কাজ করছেন বলেও দাবি রাজ্যপালের। অন্যায় হচ্ছে এমন কিছু প্রমাণিত হলে পদত্যাগেরও হুঁশিয়ারি জগদীপ ধনখড়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+