Durga Puja Chaos: গার্ডেনরিচসহ জেলায় জেলায় দুর্গামণ্ডপে দুষ্কৃতী ‘হামলা’! ডিজির রিপোর্ট তলব হাইকোর্টের

Durga Puja Chaos: দুর্গাপুজো চলাকালীন রাজ্যজুড়ে একাধিক পুজো মণ্ডপে দুষ্কৃতী হামলার (Miscreants at Durga Puja Pandal) অভিযোগ ওঠে। কলকাতার গার্ডেনরিচেও (Garden Reach) একটি পুজো মণ্ডপে ঢুকে দুষ্কৃতীরা চড়াও হয় বলে ভিডিয়ো ছড়িয়ে পড়ে। রাজ্যজুড়ে বিভিন্ন দুর্গামণ্ডপে হামলার অভিযোগের ঘটনায় এবার ডিজির রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

কলকাতার গার্ডেনরিচে পুজো মণ্ডপে হামলার ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গার্ডেনরিচের নিউ বেঙ্গল স্পোর্টিং ক্লাবে ঢুকে পুজো বন্ধ না করলে দুষ্কৃতীরা মণ্ডপ ও মূর্তি ভাঙচুরের হুমকি দেয় বলে অভিযোগ করেন শুভেন্দু।

Calcutta High Court

মহাষ্টমীর বিকেলে শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োতে শোরগোল পড়ে যায়। গার্ডেনরিচ থানায় অভিযোগ জানায় ক্লাব কর্তৃপক্ষ। পুলিশ কমিশনারকে (Kolkata CP) উপযুক্ত ব্যবস্থা নিতেও আর্জি জানান শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সপ্তমীর সন্ধ্যায় আলিপুরদুয়ারের ফালাকাটাতেও মণ্ডপে ঢুকে দুষ্কৃতীরা হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।

১১ অক্টোবর গার্ডেনরিচের ঘটনার তদন্তভার এনআইএ-কে (NIA) দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্য। কলকাতা ছাড়াও কোচবিহার, হাওড়া ও নদিয়াতেও একই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। মঙ্গলবার মামলা ওঠে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

নির্দেশে বিচারপতি জানান, রাজ্যের বিভিন্ন জেলায় পুজোর সময় যে অশান্তি হয়েছে, তার অভিযোগ দায়ের হয়েছে কিনা, হলে কতগুলি হয়েছে এবং পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, সেই রিপোর্ট দিতে হবে ডিজিকে। জেলার পুলিশ সুপার বা সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা ডিজিকে রিপোর্ট দেবেন। ডিজি সেই রিপোর্ট খতিয়ে দেখে হাইকোর্টে জমা দেবেন। ১৪ নভেম্বর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। নির্দেশে এদিন সাফ জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+