Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গ্রুপ ডি পর গ্রুপ সি'তেও ভুয়ো নিয়োগ ধরল কলকাতা হাইকোর্ট, ধরন দেখে বিস্মিত বিচারপতি বন্দ্যোপাধ্যায়

আবারও ভুয়ো নিয়োগ ধরলো কলকাতা হাইকোর্ট! গ্রুপ ডি পর গ্রুপ সি! এবার ভুয়ো নিয়োগ ধরল খোদ কলকাতা হাইকোর্ট। ভুয়ো নিয়োগ সামনে আসতেই বেতন বন্ধের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরও ৪০০ ভুয়ো নিয়োগের অভিযোগ!

আবারও ভুয়ো নিয়োগ ধরলো কলকাতা হাইকোর্ট! গ্রুপ ডি পর গ্রুপ সি! এবার ভুয়ো নিয়োগ ধরল খোদ কলকাতা হাইকোর্ট।
ভুয়ো নিয়োগ সামনে আসতেই বেতন বন্ধের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরও ৪০০ ভুয়ো নিয়োগের অভিযোগ! গ্রুপ ডি মতনই ভুয়ো নিয়োগের ধরণ জেনে বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গ্রুপ ডি পর গ্রুপ সিতেও ভুয়ো নিয়োগ ধরল খোদ হাইকোর্ট

'ভুয়ো' নিয়োগ নথি আদালতে জমা দিতে নির্দেশ মামলাকারীদের। ৪৮ ঘন্টার মধ্যে জমা দিতে নির্দেশ। মধ্যশিক্ষা পর্ষদকে মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ। আইনজীবী বিক্রম চট্টোপাধ্যায়, সুদীপ্ত দাশগুপ্ত এই মামলা আবেদনকারীদের হয়ে লড়ছেন। গত কয়েকদিন আগে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি'তে নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতি ফাঁস হয়।

ঘটনা ছিল, রাজ্যে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এএসসি। প্রায় ১৩ হাজার নিয়োগ হয়েছিল। ২০১৯ সালের মে মাসে সেই গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হয়। কিন্তু তারপরেও একাধিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। ২৫ জনের নিয়োগ হয়েছে গ্রুপ ডি পদে। বিভিন্ন স্কুলে তাঁদের পোস্টিং দেওয়া হয়। তারপরেই এই নিয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা হয়।

সেই মামলার শুনানি চলাকালীনই দেখা যায়, সংখ্যাটা ২৫ জন নয়, ৫০০ জনেরও বেশি ভুয়ো নিয়োগ হয়েছে গ্রুপ ডিতে। কিন্তু কাদের সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ হয়েছে সে বিষয়ে কোনও স্পষ্ট উত্তর পায়নি আদালত। স্কুল সার্ভিস কমিশন বিষয়টি তাঁদের জানা নেই বলে এড়িয়ে যায়।

অন্যদিকে মধ্য শিক্ষা পর্ষদ জানায়, এসএসসির সুপারিশেই চাকরি দিয়েছে তাঁরা। ফলে একটা বড় জটিলতা তৈরি হয়। আর তা হতেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, বেআইনি ভাবে যাদের নিয়োগ হয়েছে সবদিক খতিয়ে দেখে বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। আপাতত তিন সপ্তাহের মধ্যে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রমাণ লোপাঠের আশঙ্কায় সমস্ত তথ্য আদালতে জমা রয়েছে। একদিকে যখন গ্রুপ ডি'তে দুর্নীতি নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। অন্যদিকে আরও এক কেলেঙ্কারি ফাঁস।

এবার গ্রুপ সি'তেও নিয়োগ নিয়ে বড়সড় কেলেঙ্কারি সামনে এসেছে। নিয়োগ হয়ে যাওয়ার পরেই একাধিক নিয়োগ হওয়ার অভিযোগ। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেশ কয়েকজন আবেদনকারী। কেন তারাও চাকরি পাবেন না সেই সংক্রান্ত বিষয়ে মামলা। প্রায় ৪০০ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।

তবে এদিন মামলার শুনানিতে রীতিমত বিস্মিত হয়ে যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডি মতোই গ্রুপ সি'তেও ভুয়ো নিয়োগ হয়েছে। এখন দেখার মামলা কোনদিকে গড়ায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+