অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে আক্রমণ, ধৃত দুই মহিলাকে মার! সিবিআই তদন্তের নির্দেশ

Calcutta High Court: আরও এক মামলার তদন্তভার গেল সিবিআই'য়ের হাতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মেয়েকে কুৎসিত ভাষায় আক্রমণ। আর সেই মন্তব্যকে সমর্থন করে হাততালি। আর সেই অভিযোগে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই নয়, হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর সেই অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

আজ মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে এই সংক্রান্ত তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) হাতেই তুলে দিল হাইকোর্ট (Calcutta High Court)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে আরজি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার সিবিআই'য়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই মামলার তদন্ত চলছে। এমনকি নিয়োগ দুর্নীতি সহ একাধিক হাই ভোল্টেজ মামলার তদন্তভার সিবিআই'য়ের হাতে আছে।

high-court

সেই তালিকায় নয়া সংযোজন এই মামলা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, আরজি কর ধর্ষণের ঘটনায় রাজ্যজুড়ে উত্তাল পরিস্থিতি। ঝড় উঠছে প্রতিবাদের। তেমনই একটি প্রতিবাদ মিছিল তৃণমুলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে জড়িয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়। এমনকি ধর্ষণ মন্তব্য করা হয়। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার সম্পর্কে কুরুচিকর মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার। শুধু তাই নয়, পুলিশের হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

আর সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী বেশ কিছু প্রশ্ন তোলেন। বলেন, এই সংক্রান্ত বিষয়ে নিম্ন আদালতে কোনও অভিযোগ জানানো হয়নি। নিয়ম মেনেই পুলিশ সমস্ত কাজ করেছে। দীর্ঘ শুনানি শেষে কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত মামলার তদন্ত সিবিআই'য়ের হাতেই তুলে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+