সৌমেন্দু অধিকারীর রক্ষাকবচ, মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়াল হাইকোর্ট
তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। সেই মামলায় সৌমেন্দু অধিকারী-সহ অন্য অভিযুক্তদের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের জন্য সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল হাইকোর্ট।
আদালতের নির্দেশ, এই সময়ের মধ্যে তদন্তের স্বার্থে তাঁদের নোটিস দিয়ে ডাকতে পারবে পুলিশ। তবে দিনে দু'ঘন্টা ও মোট দু'দিনের বেশি একেক জনকে ডাকা যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে আদালত।

মামলার শুনানিতে রাজ্যকে বিচারপতি প্রশ্ন, আবেদনকারীরা বলছেন ৯টা মামলা তাঁদের বিরুদ্ধে আছে, আর রাজ্য কী করে বলছে ৫টা, একটা মামলা খারিজ করেছে আদালত। মামলকারীদের একজনের আইনজীবীর বক্তব্য, এতদিন কোনও অভিযোগ ছিল না। যেই তিনি দলবদল করলেন, তখনই তাঁর মক্কেলের বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হল।
আগামী দিনে এই ভাবে তাঁকে নতুন মামলা করে হেনস্থার আশঙ্কা করছেন বলে অভিযোগ সৌমেন্দু অধিকারীর আইনজীবীর। বিচারপতির মন্তব্য, এই আশঙ্কার কথা জানিয়ে নতুন মামলা করতে পারেন।
এক্ষেত্রে সৌমেন্দু অধিকারী এই মামলায় আলাদা করে যুক্ত হতে চেয়েছিলেন। বিচারপতি তাঁর আবেদন খারিজ করে দেন।
বিচারপতির পর্যবেক্ষণ, যে সুযোগ পাওয়ার কথা, সেটা সবার সঙ্গে তাঁকেও দেওয়া হয়েছে। তাই এখানে আলাদা মামলা করার কোনও প্রয়োজন নেই।












Click it and Unblock the Notifications