রাত পোহালেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ব্যস্ততায় ভোটকর্মীরা
রাজ্যের চার কেন্দ্রে বিধানসভা উপ নির্বাচন রাত পোহালেই। তৃণমূল ও বিজেপি সম্মুখ সমর হবে। এ কথা বলতে দ্বিধা নেই। তৃণমূল মরিয়া এই চারটি আসনে জয়লাভ করতে৷ বিজেপিও তাদের আসন ধরে রাখতে মরিয়া।
মানিকতলা, রায়গঞ্জ, বাগদা, রাণাঘাট পূর্ব এই চারটি বিধানসভা কেন্দ্রে আগামী কাল উপ নির্বাচন। মানিকতলা ও রায়গঞ্জ তৃণমূল আগে জিতেছে। এদিকে বাগদা ও রাণাঘাট পূর্ব এই দুটি কেন্দ্র বিজেপির দখলে। ফলে দুটি দলই মরিয়া রয়েছে। প্রচারের ক্ষেত্রেও এই বিষয় দেখা গিয়েছে।

চার কেন্দ্রের জন্য কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে৷ চার বিধানসভা এলাকাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটের দিন যাতে কোনওরকম বিবাদ না ছড়ায়। সেদিকে নজরদার থাকছে কেন্দ্রীয় বাহিনীর। পাশাপাশি রাজ্য ও কলকাতা পুলিশ পরিস্থিতির দিকে নজর রাখছে।
রাত পোহালেই মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তার আগে, ডিসিআরসি সেন্টারে ব্যস্ততার চেনা ছবি। প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ভোটকর্মীরা রওনা দিলেন নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে।
কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। মঙ্গলবার সকাল থেকেই ব্যস্ত ভোটকর্মীরা। ডিসিআরসি থেকে কাজ, দায়িত্ব এবং ভোটের সরঞ্জাম বুঝে নিয়েছেন ভোটের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও অন্যান্য ভোটকর্মীরা। নিজ নিজ ভোটকেন্দ্রের দিকে রওনা দিয়েছেন তারা। রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ডিসি নর্থ অভিষেক গুপ্তা মঙ্গলবার পরিদর্শন করেন ডিসিআরসি সেন্টার।
রায়গঞ্জ বিধানসভা উপ নির্বাচন ঘিরেও তৎপরতা তুঙ্গে। রায়গঞ্জের পলেটেকনিক কলেজে করা হয়েছে ডিসিআরসি ও স্ট্রংরুম।মঙ্গলবার সকাল থেকেই ভোটকর্মীরা নিজেদের ইভিএম, ভিভিপ্যাড মেশিন সহ ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
বাগদা ও রানাঘাট পূর্ব বিধানসভা কেন্দ্রেও একই ব্যস্ততা দেখতে পাওয়া গিয়েছে মঙ্গলবার। এই দুই কেন্দ্র নিয়ে বিজেপি যথেষ্ট আশায় রয়েছে। কারণ, দুই কেন্দ্রেই মতুয়া ভোট ব্যাঙ্ক বিজেপির পক্ষে রয়েছে। লোকসভা নির্বাচনেও রাণাঘাট ও বনগাঁ বিজেপি জয়লাভ করেছে। ফলে বিজেপি এই আসন নিজেদের দখলে রাখতে পারবে। এমন প্রত্যাশা করছে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications