সাগরদ্বীপগামী বাসের সঙ্গে অটোর সংঘর্ষে মৃত ২
সাগরদ্বীপগামী একটি তীর্থযাত্রী বোঝাই বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার এলাকায় দেবীপুর মোড়ে।
সাগরদ্বীপগামী একটি তীর্থযাত্রী বোঝাই বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে ডায়মন্ড হারবার এলাকায় দেবীপুর মোড়ে।

পুলিশ জানায় যে মৃতেরা অটোতে ছিলেন। তাদের পরিচয় জানা যায়নি। ভোরের ঘন কুয়াশার কারণে সামনের গাড়ি দেখতে পাননি দুই গাড়ির চালক। তার জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকার পুলিশ আধিকারিকরা।
এদিন ভোরে ডায়মন্ড হারবার থেকে ছজন যাত্রী নিয়ে একটি অটো যাচ্ছিল নুরপুরের দিকে। দেবীপুরের কাছে রাস্তায় একটি বাঁক আছে। সেখানেই দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। তবে এই বাসটিকে ধরা যায়নি।

Click it and Unblock the Notifications