North 24 Pargana: চাষের জমিতে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ দেহ, ধর্ষণ করে খুন? ভয়ঙ্কর ঘটনা আমডাঙায়
North 24 Pargana: চাষের জমিতে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হল আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের হরিশ্চন্দ্রপুর এলাকায়। ওই মহিলার এক পরিচয় জানা যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। গোটা ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে স্থানীয়দের প্রাথমিক ধারনা, ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এমনকী খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি পুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে পুলিশের তরফে আরও নিশ্চিত হওয়র চেষ্টা করছেন স্থানীয় (North 24 Pargana) পুলিশ আধিকারিকরা।

North 24 Pargana: কি দেখলেন স্থানীয় লোকজন
জানা যায়, বুধবার সকালে স্থানীয় লোকজন প্রথম ফাঁকা জমিতে পুড়ে যাওয়া একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। যা নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়। গোটা ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ। দেখেন একটি মহিলার অর্ধদগ্ধ দেহ ফাঁকা মাঠে পড়ে। এমনভাবে দেহটি পুড়ে গিয়েছে যে চেনা সম্ভব হচ্ছে না। স্থানীয়দের দাবি, শরীরে কাপড় ছিল না। অর্ধনগ্ন অবস্থায় ছিল। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কীভাবে খুন তা আরও নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা। এমনকী স্থানীয় থানাগুলির সঙ্গেও পুলিশ যোগাযোগ করছে। কোনও এলাকা থেকে সাম্প্রতিক সময়ে কোনও মহিলা নিখোঁজ হয়েছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে। এমনকী পুলিশ কুকুর দিয়েও গোটা এলাকা পুলিশ আধিকারিক চষে ফেলছেন বলেও জানা যাচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, এমন ভাবে দেহটি পুড়ে গিয়েছে যে চেনা যাচ্ছে না। সম্ভবত ধর্ষণ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে পুলিশের অনুমান অন্য কোনও জায়গায় মহিলাকে খুন করে প্রমাণ লোপাটর জন্য বিশাল ওই চাষ জমিকেই দুষ্কৃতীকে বেছে নিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গোটা ঘটনা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখনই স্পষ্ট ভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্ত শুরু হয়েছে। সব সামনে আসবে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। আতঙ্কে স্থানীয় মানুষজন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications