West Bengal Budget 2024: রাজ্যে চাকরি হলে নারীদের ভাতা নির্ভর হতে হবে না! কী বলছেন বঙ্গ তনয়ারা
West Bengal Budget 2024: যে সমাজে নারীদের সঠিক শিক্ষা ও মর্যাদা দেওয়া হয় সেই সমাজ সবথেকে উৎকৃষ্ট হয়ে ওঠে, এ কথা বলেছেন স্বয়ং মহান মনীষীরা। নারী বিকাশ হল উন্নত সমাজের অন্যতম ভীত। বাংলায় নারীদের সার্বিক বিকাশের দিকে নজর দেওয়া হচ্ছে বলে দাবি রাজ্য সরকারের। ১২ তারিখ পেশ হচ্ছে রাজ্য বাজেট। আর তার আগে বাংলার মহিলাদের দাবি কী?
লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ বেশকিছু ভাতার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। কিন্তু পশ্চিমবঙ্গে যদি নারীরা সঠিকভাবে কর্মসংস্থান সুরক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ পান, তাহলে তাঁদের আর ভাতা নির্ভর হয়ে থাকতে হবে না, এমনই মনে করেন বাংলার এক স্বাবলম্বী নারী। এই বিষয়ে বাজেটে (West Bengal Budget 2024) একটু বাড়তি নজর আশা করছেন চাকুরীজীবী কলকাতার বাসিন্দা রশ্মি দে।

এছাড়াও আরজি কর কাণ্ড বা জয়নগরের ঘটনায় মত একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে রাজ্য জুড়ে। তাই নারী সুরক্ষায় বাড়তি নজরও আশা করছেন রশ্মি। কী বলছেন তিনি? রইল সাক্ষাৎকারটি।
বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। শাসকদল তৃণমূলের কাছে বড় পরীক্ষা। তার আগে আজ বুধবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিকেল চারটের সময় পেশ হবে এই বাজেট (West Bengal Budget 2024) । তাৎপর্যপূর্ণ ভাবে এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট।
ফলে এই বাজেটে একাধিক নতুন ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প আছে সেগুলিতেই বিপুল বরাদ্দ (West Bengal Budget 2024) হতে পারে বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications